সোমবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » Draft » যৌথ বাহিনীর অভিযানে ২৫ জন ধরা, পরে দণ্ড
যৌথ বাহিনীর অভিযানে ২৫ জন ধরা, পরে দণ্ড
বজ্রকণ্ঠ নিউজঃ

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবৈধভাবে যাদুকাটা নদীর পাড় কেটে বালু ও পাথর উত্তোলনের সময় যৌথ বাহিনীর অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেল-হাজতে পাঠানো হয়।
রবিবার (১৫ সেপ্টেম্বর) ভোররাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত পুলিশ, বিজিবি ও ব্যাটেলিয়ন আনসার সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর পশ্চিম পাড়ের ঘাগটিয়া এলাকায় বালু ও পাথর উত্তোলনের সময় তাদের আটক করা হয়।
সকল ১১টায় তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু-মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর অধীনে ছয়জনকে তিন সপ্তাহ (২১ দিনের) এবং বাকি ১৯ জনকে তিন মাসের (৯০ দিনের) কারাদণ্ড দেন। পরে তাদের জেল-হাজতে পাঠানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিষয়: #অভিযান #জন #দণ্ড #ধরা #বাহিনী #যৌথ










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 