সোমবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » আসাদুজ্জামান নূর গ্রেপ্তার
আসাদুজ্জামান নূর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টায় রাজধানীর বেইলী রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি মিডিয়া উইং আরও জানিয়েছে, তিনি মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি। শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভায় বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান নূর । ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি নীলফামারী-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।
বিষয়: #আসাদুজ্জামান #গ্রেপ্তার #নূর










জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার 