শিরোনাম:
ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » কো-ব্র্যান্ডেড ফোরজি স্মার্টফোন আনল গ্রামীণফোন ও সিম্ফনি
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » কো-ব্র্যান্ডেড ফোরজি স্মার্টফোন আনল গ্রামীণফোন ও সিম্ফনি
৩১৪ বার পঠিত
রবিবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কো-ব্র্যান্ডেড ফোরজি স্মার্টফোন আনল গ্রামীণফোন ও সিম্ফনি

কো-ব্র্যান্ডেড ফোরজি স্মার্টফোন আনল গ্রামীণফোন ও সিম্ফনি
[ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৪] কো-ব্র্যান্ডেড ফোরজি স্মার্টফোন সিম্ফনি অ্যাটম ফাইভ নিয়ে এলো গ্রামীণফোন ও সিম্ফনি। বাংলাদেশে তৈরি সাশ্রয়ী মূল্যের এই স্মার্টফোনটিতে রয়েছে উন্নত মানের হ্যান্ডসেটের মত প্রিমিয়াম সব ফিচার। ফলে অত্যাধুনিক প্রযুক্তিগুলো এখন চলে এসেছে সবার হাতের মুঠোয়। এই অংশীদারিত্ব ইন্টারনেটের শক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবনকে সক্ষম ও রূপান্তরিত করতে সমাজের ক্ষমতায়নে গ্রামীণফোনের লক্ষ্যকে প্রতিফলিত করে।

৬.৭৫ ইঞ্চির প্রাণবন্ত এইচডি প্লাস ডিসপ্লের সিম্ফনি অ্যাটম ফাইভ-এ রয়েছে ১.৬ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর। ফোনটিতে রয়েছে ৪জিবি সম্প্রসারণযোগ্য ৮জিবি র‌্যাম ও ৬৪জিবি রম, একটি ৫২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা ও ৫ হাজার মিলি এম্পিয়ারের দীর্ঘস্থায়ী ব্যাটারি। কো-ব্র্যান্ডেড অ্যাটম ফাইভ স্মার্টফোনটি পাওয়া যাবে বেশ কয়েকটি আকর্ষণীয় রঙে, যার মধ্যে রয়েছে ডিভাইন গোল্ড, মেরিন ব্লু, অক্সি ব্ল্যাক ও টাইটানিয়াম গ্রে। অসাধারণ বৈশিষ্ট্যসম্পন্ন এবং সাশ্রয়ী এই স্মার্টফোনটির মূল্য ৮ হাজার ৪৯৯ টাকা (অনলাইনে কেনার ক্ষেত্রে ভ্যাট ছাড়া)। গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টার, গ্রামীণফোন সেন্টার (জিপিসি), জিপি অনলাইন শপ এবং সিম্ফনি আউটলেট থেকে স্মার্টফোনটি কিনতে পারবেন গ্রাহকরা ।

অত্যাধুনিক বৈশিষ্ট্যগুলো ছাড়াও গ্রাহকরা অ্যাটম ফাইভ কেনার ক্ষেত্রে আকর্ষণীয় ডেটা অফার উপভোগ করতে পারছেন। প্রি-ইনস্টল করা মাইজিপি অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ১৯৯ টাকায় ৩০ দিন মেয়াদসহ ৭জিবি ইন্টারনেট (৪জিবি নিয়মিত ডেটা+৩জিবি সোশ্যাল মিডিয়ার জন্য) উপভোগ করতে পারবেন। এই এক্সক্লুসিভ প্যাকটি শুধুমাত্র কো-ব্র্যান্ডেড স্মার্টফোন ক্রয়কারী গ্রাহকদের জন্য ও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে । সক্রিয় হওয়ার পর ছয় মাস পর্যন্ত অফারটি একাধিকবার উপভোগ করা যাবে।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “সিম্ফনির সাথে অংশীদারিত্বের ভিত্তিতে সিম্ফনি অ্যাটম ফাইভ স্মার্টফোন আনতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকদের হাতে সাশ্রয়ী, আধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দিতে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন এই পদক্ষেপ। আজকের প্রতিনিয়ত পরিবর্তনশীল ডিজিটাল বিশ্বে কানেক্টিভিটি আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সিম্ফনি এটম ফাইভ আরো অনেক মানুষকে নির্ভরশীল ও ফিচারসমৃদ্ধ স্মার্টফোন ব্যবহারের সুযোগ করে দেয়ার পাশাপাশি দিচ্ছে স্টাইল ও কার্যকারিতার নিশ্চয়তা। অনন্য ডিজাইন ও শক্তিশালী ফিচারের বদৌলতে স্মার্টফোনটি নিশ্চিতভাবে তরুণদের মধ্যে সাড়া ফেলবে; যারা একই সাথে স্টাইল, পারফরম্যান্স ও সাশ্রয়ের সমন্বয় চান। গ্রামীণফোন গ্রাহকদের ক্ষমতায়নে বিশ্বাসী, বিশেষ করে তরুণদের ক্ষমতায়নে। তাদের হাতে আমরা এমন টুল পৌঁছে দিতে চাই যাতে তারা সংযুক্ত থাকতে, তথ্য জানতে এবং পারস্পরিক যোগাযোগ রক্ষা করতে পারেন। অ্যাটম ফাইভ হল সাশ্রয়ী, দুর্দান্ত এবং আধুনিক প্রযুক্তির নিখুঁত সমন্বয়। আমাদের বিশ্বাস ডিভাইসটি গ্রাহকদের মধ্যে সাড়া ফেলবে এবং মোবাইল ফোন ব্যবহারে আনবে ভিন্ন মাত্রা।”



বিষয়: #  #  #  #  #


তথ্য-প্রযুক্তি এর আরও খবর

বাংলাদেশের নারী ফুটবলারদের সমর্থনে ‘নাম্বার ১ ইন অ্যাকশন’ ক্যাম্পেইন চালু করল ইনফিনিক্স বাংলাদেশের নারী ফুটবলারদের সমর্থনে ‘নাম্বার ১ ইন অ্যাকশন’ ক্যাম্পেইন চালু করল ইনফিনিক্স
দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার
এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
শিক্ষার্থীদের শিল্পখাতের জন্য দক্ষ করে তুলতে ইউআইইউ-তে রাইজের এআই ক্যাম্প শিক্ষার্থীদের শিল্পখাতের জন্য দক্ষ করে তুলতে ইউআইইউ-তে রাইজের এআই ক্যাম্প
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এ শাওমি স্মার্ট লাইফস্টাইল পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এ শাওমি স্মার্ট লাইফস্টাইল পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়
শুরু হল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ - স্যামসাং প্লাটিনাম স্পন্সর শুরু হল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ - স্যামসাং প্লাটিনাম স্পন্সর
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ম্যাজিক৮ প্রো উন্মোচন করল অনার ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ম্যাজিক৮ প্রো উন্মোচন করল অনার
বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি
ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করে তুলতে একযোগে কাজ করবে রেনো১৫ সিরিজ ফাইভজি অপো ও পাঠশালা ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করে তুলতে একযোগে কাজ করবে রেনো১৫ সিরিজ ফাইভজি অপো ও পাঠশালা
দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
র‍্যাবের নাম বদলে এসআইএফ
নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী