রবিবার ● ২ জুন ২০২৪
প্রথম পাতা » Default Category » ঠাকুরগাঁওয়ে গৃহবধু শাহনাজের মৃত্যুর ঘটনায় মামলা : স্বামীসহ গ্রেফতার-২
ঠাকুরগাঁওয়ে গৃহবধু শাহনাজের মৃত্যুর ঘটনায় মামলা : স্বামীসহ গ্রেফতার-২
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি:সদর উপজেলার রহিমানপুরের গৃহবধু শাহনাজের মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগ এনে মামলা দয়ের করা হয়। শনিবার ওই গৃহবধুর পিতা মো: শাহজাহান আলী (৪৩) বাদী হয়ে স্বামীসহ ৮ জনের নাম উল্লেখ করে সদর থানায় এ মামলাটি দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে গৃহবধুর স্বামীসহ ২ জনকে গ্রেফতার করে।
মামলার বিবরণে জানা যায়, পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার নয়াদলুয়া (শান্তিপুর) গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে মো: শাহাজাহান আলীর মেয়ে শাহনাজের সাথে এক বছর পূর্বে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গ্রামের মো: ওমর ফারুকের ছেলে মো: বিশাল রহমান (২৩) এর প্রেম-বিবাহ হয়। ওই সময় গৃহবধুর পরিবার থেকে উপহার স্বরুপ বিশাল রহমানকে ২ লাখ টাকা প্রদান করা হয়। বিশাল ও তার পরিবারের পক্ষ থেকে ৬ লাখ টাকা যৌতুকের দাবিতে ওই গৃহবধুকে শারীরিক ও মানুষিক ভাবে নির্যতন করা শুরু হয়। কিন্তু এক বছর অতিবাহিত না হতেই গত বৃহস্পতিবার রাতে বিশাল ও তার পরিবারের লোকজন ৫ মাসের অন্ত:স্বত্তা শাহনাজকে যৌতুকের দাবিতে শারীরিকভাবে নির্মম নির্যাতন করে। এক পর্যায়ে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দিয়ে শাহনাজকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে মামলায় উল্লেখ করা হয়। পরে বিশালের পরিবারের পক্ষ থেকে মোবাইলফোনে মৃত্যুর ঘটনা গৃহবধুর পরিবারকে জানালে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করে।
গ্রেফতারকৃতরা হলেন, শাহনাজের স্বামী মো: বিশাল রহমান (২৩) ও তার ভাই মো: ফাইসাল (১৯)। অন্যান্য আসামীরা হলেন, বিশালের বাবা মো: ওমর ফারুক (৪৪), মা মোছা: দুলালী (৪০), মৃত ধুদি মোড়লের ছেলে মো: সিদ্দিক (৫০), তার স্ত্রী মোছা: নাজমা বেগম (৪৫), ছেলে মো: নাহিদ (২৬) ও মো: জুয়েল (৩৩)।
বিষয়: #ঠাকুরগাঁও




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
