রবিবার ● ২ জুন ২০২৪
প্রথম পাতা » Default Category » নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে পলাতক ৫ আসামী গ্রেফতার
নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে পলাতক ৫ আসামী গ্রেফতার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধি:- নবীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ধর্ষণ মামলার আসামী আব্দুস ছামাদসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আব্দুস ছামাদ উপজেলার রুস্তুমপুর গ্রামের আনোয়ার মিয়ার পুত্র।
শুক্রবার রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলীর নেতৃত্বে এসআই সোহাগ ফকিরসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে তার বসত ঘর থেকে গ্রেফতার করেন।
পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার ধৃত আসামী আব্দুস ছামাদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন ৭/৯(১) আইনে মামলা হয়। মামলা নং ১।
অপরদিকে, পৃথক অভিযানে গাজাসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, নবীগঞ্জ উপজেলার রামপুর গ্রামের আশক আলীর পুত্র মোর্শেদ আলম (২৫), আতিকুর রহমানের পুত্র সাদেক আহমদ (২০), ছোট সাকুয়া গ্রামের আবুল মিয়ার পুত্র রাশেদ মিয়া (২৬), বানিয়াচং উপজেলার বক্তারপুর গ্রামের বশির আলীর পুত্র আমিন আলী (৩০)।
শুক্রবার রাতে ওসি মাসুক আলীর নেতৃত্বে এসআই পিযুষ কান্তি দেবনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি দক্ষিণপাড়া (ভূমিহীন) গ্রামের আব্দুল হাসিমের পরিত্যক্ত ঘরের পশ্চিম পার্শ্বের কক্ষ থেকে ৯০০ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়: #নবীগঞ্জ




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
