বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প
পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প
বজ্রকণ্ঠ ডিজিটাল ডেস্ক:

প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলীয় উপকূলের কাছে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এ ভূ-কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সকালে পাপুয়া নিউগিনির উত্তর উপকূলের কাছে ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে নিশ্চিত করেছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে ভূমিকম্পটি অনুভূত হয় বলে সংস্থাটি জানায়।
এর আগে গত মার্চ মাসে পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভয়াবহ সেই ভূমিকম্পে অন্তত পাঁচজনের মৃত্যু হয়। এছাড়া ধ্বংস হয়েছিল বহু ঘরবাড়ি। সূত্র: রয়টার্স
বিষয়: #নিউগিনি #পাপুয়া #ভূমিকম্প #শক্তিশালী










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 