মঙ্গলবার ● ৩ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » বিনোদন » কবি কাজী নজরুলের বায়োপিক, স্ত্রীর চরিত্রে স্পর্শিয়া
কবি কাজী নজরুলের বায়োপিক, স্ত্রীর চরিত্রে স্পর্শিয়া
বজ্রকণ্ঠ ডিজিটাল নিউজ :: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক নির্মাণ হচ্ছে পশ্চিমবঙ্গে। এ ছবিতে নজরুলের স্ত্রী নার্গিসের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। তবে বিষয়টি নিয়ে ঝেড়ে কাশেননি স্পর্শিয়া। খবরটি নিশ্চিত করেছেন মাত্র।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমার সঙ্গে পরিচালকের কথা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা আসবে পরে। আপাতত আমার পক্ষ থেকে কিছু নিয়ে কথা বলা নিষেধ আছে।’
ছবিতে প্রমীলা দেবীর চরিত্রে যুক্ত হয়েছেন প্রমীলা দেবীর চরিত্রে অভিনয় করবেন ভারতের ইশা সাহা। নামভূমিকায় অভিনয় করবেন অভিনেতা কিঞ্জল। তার কথায়, ‘বায়োপিক মানে তার জীবনের শেষ থেকে শুরুর জার্নি। কবির জীবন পড়ছি। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বাকিটা পরিচালকের হাতে।
‘কাজী নজরুল ইসলাম’ নামের এই ছবির পরিচালক আবদুল আলিম। এই সিনেমা দিয়েই নির্মাণে অভিষেক হচ্ছে তার। ছবির সংগীত পরিচালনা করবেন জয় সরকার এবং চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু।
বিষয়: #কবি #কাজী #চরিত্র #নজরুল #স্পর্শিয়া










প্রতিদিন জোড়া সিদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
শুটিং চলাকালীন অভিনেত্রীর গর্ভপাত
নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে
চারুকলায় ডুকতে দিলো না শবনম ফারিয়াকে
৬০ মিলিয়ন ডলারের বাড়ি পেলেন লোপেজ
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে জেনে কেঁদে ফেলেন অভিনেত্রী
আজকাল যৌন দৃশ্য বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, ‘বেসিক ইন্সটিংক্ট’ অভিনেত্রীর ক্ষোভ
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ 