মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০২৪
প্রথম পাতা » বিশেষ » ফেনী ও মৌলভীবাজারে বনার্তদের মাঝে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড
ফেনী ও মৌলভীবাজারে বনার্তদের মাঝে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড
মনির হোসেন

ফেনী ও মৌলভীবাজার জেলার বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধসহ ত্রান সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের উদ্ধারকার্য, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় বন্যাদুর্গত ফেনীর ফুলগাজী ও মৌলভীবাজার জেলার চানপুর, গুজারাই এলাকায় কোস্ট গার্ড মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদানের পাশাপাশি বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে।
তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখবে কোস্ট গার্ড।
বিষয়: #ফেনী










কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়!
লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই
স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব: আসছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’
হাওরপাড়ে সুরের ডানা: (প্রস্তাবিত) বাউল সম্রাটের নামে নির্মিত হচ্ছে ‘শাহ আব্দুল করিম আন্তর্জাতিক বিমানবন্দর’
মতিয়ার চৌধুরীর “নবীগঞ্জের ইতিকথা : আঞ্চলিক ইতিহাস, স্মৃতি ও পরিচয়ের বহুমাত্রিক পাঠ”
প্রতিটি গুম-খুনের বিচার চাই: ন্যায়ের শাসন না থাকলে ‘রাষ্ট্র’ নয়, সেটা ‘মগের মুল্লুক’
শর্ষে ভাত রাঁধবেন যেভাবে
জীবনের শেষ ঠিকানা
ঢাকাসহ ৪ সিটিতে হামের টিকা দেয়া হবে আজ
যুক্তরাজ্যে বাংলাদেশি নারী শিক্ষার্থীদের ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন ইন স্টেম’ বৃত্তির অনন্য সুযোগ 