সোমবার ● ২৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » বিশেষ » স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মাঝে ফুডপ্যান্ডা’র ছাতা বিতরণ
স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মাঝে ফুডপ্যান্ডা’র ছাতা বিতরণ
সৈয়দ মিজান::

[ঢাকা, ১৪ আগস্ট, ২০২৪] রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় ট্রাফিক ব্যবস্থাপনায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেছে ফুডপ্যান্ডা।
সম্প্রতি রাজধানীর উত্তরা, বসুন্ধরা, রামপুরা, গুলশান, কাকলী ও বিজয় সরণি এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনার কাজে অংশগ্রহণ করা শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের মাঝে এসব ছাতা বিতরণ করেন ফুডপ্যান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আম্বারীন রেজা এবং প্রতিষ্ঠানটির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় শহরের ট্রাফিক ব্যবস্থা সুশৃঙ্খল রাখতে এবং যান চলাচল সহজ করতে শিক্ষার্থীদের অসামান্য প্রচেষ্টার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আম্বারীন রেজা।
এর আগে স্বেচ্ছাসেবীদের মাঝে খাবার ও পানীয় সরবরাহ করে তাদের পাশে দাঁড়ায় দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্মটি। দেশ ও সমাজ সংস্কারের লক্ষ্যে শিক্ষার্থীদের এমন গুরুত্বপূর্ণ অবদানগুলো সবসময় সাধুবাদ জানায় ফুডপ্যান্ডা।
বিষয়: #ছাতা #ফুডপ্যান্ডা’ #বিতরণ #শিক্ষার্থী #স্বেচ্ছাসেবী










ঢাকার আকাশে ভিন্ন এক দৃশ্য, চোখ ফেরাতে পারছেন না কেউ
জনগণের অর্থ ও রাষ্ট্রপ্রধানদের চিকিৎসা বিতর্ক: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের লন্ডন সফরের ভেতরের খবর
উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব
দেখে কিছু বুঝি নাই, চেখে পেলাম রসের সাগর
র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ
কেন ২০২৬ সালের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি হচ্ছে?
অভিবাসন ও অভিবাসীদের বিষয়ে তাঁর নীতিসমূহ
বিপদসীমায় সুতাং: মাছের পেটে প্লাস্টিক, জনস্বাস্থ্যে চরম ঝুঁকি
কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়!
লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই 