শুক্রবার ● ২৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফেনীতে বন্যার্তদের উদ্ধারে গিয়ে যুবকের মৃত্যু
ফেনীতে বন্যার্তদের উদ্ধারে গিয়ে যুবকের মৃত্যু
বজ্রকণ্ঠ নিউজ ::

ফেনীতে বন্যার্তদের উদ্ধারকাজে গিয়ে পানিতে ডুবে সাইফুল ইসলাম সাগর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
২৩ আগস্ট, শুক্রবার দুপুরে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাগর উপজেলার করপাড়া ইউনিয়নের ২ নম্বর শ্যামপুর এলাকার আলিম উদ্দিন ব্যাপারী বাড়ির শহিদ উল্লাহর ছেলে। তবে তার মরদেহ এখনো নিজ এলাকা লক্ষ্মীপুরে পৌঁছায়নি বলে জানা গেছে।
ইউপি সদস্য ইউনুস জানান, সাগর চট্টগ্রামে একটি কারখানায় কাজ করার পাশাপাশি নির্মাণ শ্রমিক হিসেবেও কাজ করতেন। সম্প্রতি বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় স্বেচ্ছাসেবক দলের সঙ্গে ফেনীতে কাজ করতে আসে সে। পরে সাঁতার কাটতে না জানায় পানিতে ডুবে সাগরের মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, সাগর চট্টগ্রাম থেকে ফেনীতে আসেন। পরে উদ্ধারকাজ করতে গিয়ে মারা যায়। বর্তমানে সাগরের মরদেহ ফেনীতে রয়েছে। রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় মরদেহ আনতে কিছুটা সময় লাগবে বলেও জানিয়েছে নিহত সাগরের পারিবারিক সূত্র।
বিষয়: #উদ্ধারে #ফেনী #বন্যার্ত #মৃত্যু #যুবক










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 