শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ২৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » বিশেষ » বতসোয়ানায় পাওয়া গেল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা
প্রথম পাতা » বিশেষ » বতসোয়ানায় পাওয়া গেল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা
৩১৬ বার পঠিত
শুক্রবার ● ২৩ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বতসোয়ানায় পাওয়া গেল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা

বজ্রকণ্ঠ নিউজঃ
বতসোয়ানায় পাওয়া গেল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা
বতসোয়ানায় অবস্থিত কানাডিয়ান ফার্ম লুকারা ডায়মন্ডের মালিকানাধীন একটি খনি থেকে ২ হাজার ৪৯২ ক্যারেটের একটি হীরা আবিষ্কার করা হয়েছে। এখন পর্যন্ত বিভিন্ন খনি থেকে যত হীরা পাওয়া গেছে তার মধ্যে এটিই দ্বিতীয় বৃহত্তম।

বৃহস্পতিবার (২২ আগস্ট) কানাডিয়ান ওই খনি কোম্পানি এই হীরকখন্ড খুঁজে পেয়েছে বলে ঘোষণা দিয়েছে।

এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, এক্স-রে শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে বতসোয়ানার উত্তর-পূর্বের কারোওয়ে হীরার খনিতে বৃহত্তম এই হীরক খন্ড আবিষ্কার করা হয়।

লুকারা খুঁজে পাওয়া এই হীরার আনুমানিক মূল্য সম্পর্কে কিছু জানায়নি। আনুমানিক ধারণা ও দিতে পারেনি।

ক্যারেট বিবেচনার প্রেক্ষিতে এটি ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত ৩,১০৬-ক্যারেট কুলিনান ডায়মন্ডের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে।

লুকারার প্রেসিডেন্ট উইলিয়াম ল্যাম্ব বিবৃতিতে বলেছেন, ‘আমরা এই অসাধারণ ২,৪৯২-ক্যারেটের হীরা আবিষ্কারে আনন্দিত।’

বিবৃতিতে বলা হয়েছে, এটি ‘এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় রুক্ষ হীরাগুলোর মধ্যে একটি’। ২০১৭ সালে ইনস্টল করা কোম্পানির মেগা ডায়মন্ড রিকভারি এক্সরে প্রযুক্তি ব্যবহার করে এটি শনাক্ত, উদ্ধার ও সংরক্ষণ করা হয়।

লুকারা বতসোয়ানার ব্যবস্থাপনা পরিচালক নাসিম লাহরি বৃহস্পতিবার প্রেসিডেন্ট মোকগওয়েটসি ম্যাসিসির কাছে তার অফিসে হাতের তালুর আকারের হীরক খণ্ডটি তুলে দেন।

ম্যাসিসি কোম্পানিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমাকে বলা হয়েছে, এটি এখন পর্যন্ত বতসোয়ানায় আবিষ্কৃত সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা।’ ‘এটি মহা মূল্যবান।’

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরিসংখ্যান অনুযায়ী বতসোয়ানা বিশ্বের বৃহত্তম হীরা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি যা দেশটির আয়ের প্রধান উৎস। জিডিপির ৩০ শতাংশ এবং এর ৮০ শতাংশ রপ্তানি হয়।



বিষয়: #  #  #  #



বিশেষ থেকে আরও

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি পেলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি পেলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর আজীবন সদস্য হলেন কবি রিপন শান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর আজীবন সদস্য হলেন কবি রিপন শান
বহুপাক্ষিক দুনিয়ায় ভারসাম্যের কূটনীতিতে বেশ সতর্ক অবস্থানে ভারত বহুপাক্ষিক দুনিয়ায় ভারসাম্যের কূটনীতিতে বেশ সতর্ক অবস্থানে ভারত
পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
ইতিহাস কথা - শাহ ফারুক আহমদ ইতিহাস কথা - শাহ ফারুক আহমদ
কবিতা : ঈদ -লায়ন মোঃ গনি মিয়া বাবুল কবিতা : ঈদ -লায়ন মোঃ গনি মিয়া বাবুল
ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক
ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল
শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
নারী ক্ষমতায়ন ও সমতা রক্ষার অঙ্গিকার নিয়ে এনার্জিপ্যাক ফ্যাশনসের নারী দিবস উদযাপন নারী ক্ষমতায়ন ও সমতা রক্ষার অঙ্গিকার নিয়ে এনার্জিপ্যাক ফ্যাশনসের নারী দিবস উদযাপন

আর্কাইভ

---
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা