শনিবার ● ১ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৯
ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৯
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ হাজার ৫৫০টি ইয়াবা ট্যাবলেট, ৪৫ গ্রাম হেরোইন, ৪১ কেজি ৬৯০ গ্রাম গাঁজা ও ৩৫ বোতল ফেনসিডিল জব্দ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
১ জুন, শনিবার ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৩১ মে) সকাল ৬টা থেকে শনিবার (১ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা দায়ের করা হয়েছে।
বিষয়: #অভিযান #গ্রেফতার #ডিএমপি #মাদকবিরোধী










আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা
টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড
শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক।
কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।। 