শিরোনাম:
●   সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ●   হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী ●   রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন ●   টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ ●   মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় ●   সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ ●   আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত ●   মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ ●   দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু ●   বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম ●   মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি ●   হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার ●   ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড ●   হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ ●   ​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু ●   হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস ●   তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ ●   ​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে ●   সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১৯ আগস্ট ২০২৪
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশে ৫টি নতুন পণ্য ও সেবা আনল হুয়াওয়ে
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশে ৫টি নতুন পণ্য ও সেবা আনল হুয়াওয়ে
২৭৩ বার পঠিত
সোমবার ● ১৯ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশে ৫টি নতুন পণ্য ও সেবা আনল হুয়াওয়ে

সৈয়দ মিজান, বজ্রকণ্ঠ ::
নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশে ৫টি নতুন পণ্য ও সেবা আনল হুয়াওয়ে
বাংলাদেশে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনকে এগিয়ে নিতে বাংলাদেশে পাঁচটি আধুনিক পণ্য ও সেবা নিয়ে এসেছে হুয়াওয়ে। ঢাকাস্থ হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে হুয়াওয়ের ডিজিটাল পাওয়ার বিভাগের শীর্ষ কর্মকর্তারা ও ইপিসি (ইঞ্জিনিয়ারিং, প্রকিওরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন) সহযোগীরা উপস্থিত ছিলেন।

আধুনিক পণ্য ও সেবাগুলোর মধ্যে রয়েছে দুইটি ইনভার্টার, দুইটি এনার্জি স্টোরেজ সিস্টেম ও একটি এআই-চালিত এনার্জি ম্যানেজমেন্ট অ্যাসিস্টেন্ট। এগুলোর ব্যবহার বাংলাদেশকে এর নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা করবে। হুয়াওয়ের নতুন ইনভার্টারগুলো হলো সান২০০০-১৫০কে-এমজি০ ও সান২০০০-১২-২৫কেটিএল-এমবি০ এবং ইনার্জি স্টোরেজ সিস্টেমগুলো হলো ২এমডব্লিউএইচ ইএসএস ও এলইউএনএ২০০০-৭/১৪/২১-এস১। এছাড়া সর্বাধুনিক এআই-চালিত এনার্জি ম্যানেজমেন্ট অ্যাসিস্টেন্ট হিসেবে এসেছে ইএমএমএ-এ০২।

উক্ত অনুষ্ঠানে হুয়াওয়ে বাংলাদেশের ডিজিটাল পাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর নিক্সিয়াওপেং বলেন, “আমাদের সহযোগী ও গ্রাহকদের জন্য আমরা এমন সব উন্নত প্রযুক্তি নিয়ে আসতে চাই যেগুলি তাদের চাহিদা অনুযায়ী সেবা দিতে পারবে। এই পাঁচটি পণ্যে অত্যাধুনিক সেফটি ফিচারসহ জ্বালানী সাশ্রয়ের জন্য অপ্টিমাইজেশনের সুবিধা রয়েছে। আমরা বিশ্বাস করি, এগুলো বাংলাদেশের ডিজিটাল পাওয়ার খাতকে আরও মজবুত করবে।”

ইনভার্টারগুলোতে রয়েছে উন্নত সব সেফটি ফিচার। এগুলোতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে পিভি গ্রাউন্ড-ফল্ট প্রোটেকশন, যা গ্রিড কানেকশনের সময় গ্রাউন্ড-ফল্ট সনাক্ত করে ১৫ মিলিসেকেন্ডের মধ্যে ভূপৃষ্ঠের সাথে সংযোগ বিছিন্ন করে নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়া ইনভার্টারগুলোতে ডিসি ও এসি উভয় দিকে কানেক্টরের তাপমাত্রা নিরীক্ষা করার জন্য রয়েছে স্মার্ট কানেক্টর টেম্পারেচার ডিটেকশন। অগ্নিকাণ্ডের ঘটনা প্রতিরোধ করার জন্য এই প্রযুক্তি অতিরিক্ত তাপমাত্রা সনাক্ত হওয়ার ০.৫ সেকেন্ডের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ইনভার্টার বন্ধ করে দেয়।

এছাড়া অগ্নি নির্বাপনের জন্য এই ইনভার্টারগুলিতে সর্বোচ্চ মানের এএফসিআই আর্ক প্রটেকশনসহ রয়েছে অ্যাকটিভ আর্ক এক্সটিংগুইশিংয়ের (উচ্চ মাত্রার বিদ্যুৎ প্রবাহ সনাক্ত ও বাধা দেওয়ার ক্ষমতা) ব্যবস্থা। এটি সনাক্তকরণের সীমা ৪৫০ মিটার পর্যন্ত বৃদ্ধি করে, যা লার্জ-স্কেল সিঅ্যান্ডআই অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত। এর বিশেষ স্মার্ট স্ট্রিং-লেভেল ডিসকানেক্ট ফিচার দক্ষতা ও দ্রুততার সাথে সংযোগ বিচ্ছিন্ন করে ডিসির দিকের নিরাপত্তা নিশ্চিত করে। এই ইনভার্টারগুলো আউটপুট পাওয়ার ৫০ শতাংশ বাড়িয়ে একটি প্রকল্পের খরচ কমাতে পারে।

সান২০০০-১২-২৫কেটিএল-এমবি০ বসতবাড়িতে ব্যবহারের উপযোগী একটি হাইব্রিড ইনভার্টার। এতে ১২ কিলোওয়াট ও ২৫ কিলোওয়াটের অপশন রয়েছে এবং এটি ২ এমপিপিটিএস/৪ ইনপুট ও ৩০এ/২০এ-এর হায়ার ইনপুট কারেন্ট সাপোর্ট করে। এছাড়া ইনভার্টারটি হাইব্রিড সিনারিওতে সর্বোচ্চ ১৩.২ কিলোওয়াট/২৫ কিলোওয়াটের ডিসচার্জ পাওয়ার দিয়ে বহুমুখী ব্যবহার ও কার্যকারিতা নিশ্চিত করতে পারে।

এলইউএনএ২০০০-৭/১৪/২১-এস১-এ আছে মডিউল+ আর্কিটেকচার, যাতে রয়েছে প্যাক লেভেল ইন্ডিপেন্ডেন্ট অপ্টিমাইজেশন ও ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

ইএমএম-এ০২ হলো হুয়াওয়ের সর্বাধুনিক এআইভিত্তিক এনার্জি ম্যানেজমেন্ট অ্যাসিস্টেন্ট, যা ওয়ানস্টপ ম্যানেজমেন্ট ও স্মার্ট কনট্রোলের মাধ্যমে বসতবাড়ির বৈদ্যুতিক যন্ত্র নিয়ন্ত্রণ করে সক্ষমতা ও গ্রাহকসেবার মান বাড়াতে সাহায্য করে।

হুয়াওয়ে ২০২১ সাল থেকে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করছে। বাংলাদেশের নবায়নযোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য হুয়াওয়ের ৫০ জনের একটি নিবেদিত টিম রয়েছে। ২০২৩ সালে জাতীয় গ্রিডে সংযোজনের জন্য হুয়াওয়ে একটি ১০০ মেগাওয়াট সম্পন্ন ইউটিলিটি প্রকল্প বাস্তবায়ন করেছে। পাশাপাশি মনপুরা উপজেলায় ২২ মেগাওয়াট আওয়ার ইএসএস সক্ষমতা সম্পন্ন বাংলাদেশের বৃহত্তম ও প্রথম মাইক্রো গ্রিড প্রকল্পও বাস্তবায়ন করেছে প্রতিষ্ঠানটি। একইসঙ্গে, প্রতিষ্ঠানের পার্টনারদের সঙ্গে নিয়ে ৭২টিরও বেশি সোলার রুফটপ প্রকল্পের সফল বাস্তবায়ন করেছে।



বিষয়: #  #  #  #



তথ্য-প্রযুক্তি থেকে আরও

প্রযুক্তির নতুন দিগন্ত প্রযুক্তির নতুন দিগন্ত
ভি৭০ এফই: দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত ভি৭০ এফই: দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত
হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক
পড়াশোনা থেকে ক্যারিয়ার: সারাদিনের সঙ্গী যখন ইনফিনিক্স নোট ৬০ সিরিজ পড়াশোনা থেকে ক্যারিয়ার: সারাদিনের সঙ্গী যখন ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
ভিভো ভি৭০ এফই: ০% ইএমআই সুবিধায় এআই ল্যান্ডস্কেপের যাদু ভিভো ভি৭০ এফই: ০% ইএমআই সুবিধায় এআই ল্যান্ডস্কেপের যাদু
নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’
রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট
ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ
​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে
সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস