শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ১৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিষ প্রয়োগ করা ২৫০ কেজি চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিষ প্রয়োগ করা ২৫০ কেজি চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড
৫৫৭ বার পঠিত
রবিবার ● ১৮ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিষ প্রয়োগ করা ২৫০ কেজি চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড

::মনির হোসেন, মোংলা::

বিষ প্রয়োগ করা ২৫০ কেজি চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ডগোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিষ প্রয়োগ করা ২৫০ কেজি চাকা চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। সুন্দরবন সংলগ্ন দাকোপের সুতারখালি হ্যাচারী ঘাট থেকে জব্দ করা হয় জনস্বাস্থ্যর জন্য হুমকি এ চিংড়িমাছ। ১৮ আগস্ট রবিবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন। তিনি বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি স্টেশন নলিয়ানের একটি আভিযানিক দল ১৮ আগস্ট রবিবার দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ উপজেলার সুতারখালি হ্যাচারিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি যাত্রীবাহী ট্রলারে তল্লাশি করে ২৫০ কেজি বিষ প্রয়োগ করা চিংড়ি মাছ জব্দ করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা। পরবর্তীতে বিষ প্রয়োগ করা চাকা চিংড়ি দাকোপ উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধির উপস্থিতিতে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়। কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট মুুনতাসির ইবনে মহসীন আরো বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী রক্ষার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

 



বিষয়: #  #  #


আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
যুবদলের কার্যালয় দখল নিয়ে তালা দিল জামায়াত নেতা
দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল
নতুন সরকারের নির্দেশে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
গাইবান্ধা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
ভালোবাসা দিবসে প্রেমিকাকে হত্যার পর যুবকের আত্মহত্যা!
রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবুতে ইসরায়েলি হামলা, নিহত ৮
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ১৩ রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ