বুধবার ● ১৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নৌবাহিনী প্রধানের নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিদর্শন
নৌবাহিনী প্রধানের নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিদর্শন
::মনির হোসেন::
দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ১৪ আগস্ট বুধবার নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি হাতিয়া উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, বিভিন্ন প্রতিষ্ঠান ও থানাসমূহের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নৌবাহিনী, স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন। দেশের বিদ্যমান সংকট উত্তরণে তিনি সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা মূলক অংশগ্রহণ কামনা করেন। বৈষম্যহীন সমৃদ্ধ রাষ্ট্র গঠনে দেশের প্রত্যেকটি নাগরিককে নৈতিকতা ও রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে স্বীয় দায়িত্ব পালনের আহবান জানান নৌ প্রধান। তিনি বলেন, নৌবাহিনীর সহায়তা ও নিরাপত্তায় ইতোমধ্যে উপকূলীয় থানা সমূহে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। দেশের ট্রাফিক ব্যবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার আহবান জানান। সেই সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে তিনি আশাবাদ ব্যক্ত করেন।নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে
নৌ প্রধান কন্টিনজেন্টে কর্মরত নৌ সদস্যদের দিকনির্দেশনা প্রদান করেন। দেশকে পুনরায় উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে যেকোন নাশকতামূলক ও দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে বাংলাদেশ নৌবাহিনী কাজ করে যাচ্ছে। নৌ প্রধান আশা করেন অতি দ্রুত চলমান পরিস্থিতির উত্তরণ ঘটবে। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ পুলিশ কর্তৃক সার্বিকভাবে দায়িত্ব গ্রহণের পর নৌ সদস্যরা ব্যারাকে প্রত্যাবর্তন করবে। উল্লেখ্য, দেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় জেলাসমূহের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলে জননিরাপত্তা, জান-মালের সুরক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে অর্পিত দায়িত্ব পালন করে চলেছে।
বিষয়: #উপজেলা পরিদর্শন #নৌবাহিনী










তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত 