মঙ্গলবার ● ৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » Default Category » বাংলাদেশে অনুপ্রবেশের সময় নৌকা ডুবি, ৯ রোহিঙ্গার মরদেহ উদ্ধার
বাংলাদেশে অনুপ্রবেশের সময় নৌকা ডুবি, ৯ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান সংঘাতের জেরে আবারও বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। অনুপ্রবেশের সময় রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবির ঘটনা ঘটে।
এতে কক্সবাজারের টেকনাফ সাগর উপকূল থেকে এই পর্যন্ত শিশুসহ নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২২ জন। নিহতের মধ্যে তিনজন শিশু, চারজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে দুইজনকে।
৬ আগস্ট, মঙ্গলবার দুপুর ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া ও রাজারছড়া পয়েন্ট সাগরে এ দুর্ঘটনা ঘটে।
টেকনাফ সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রশিদ বলেন, মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসার সময় টেকনাফে সাগরে নৌকা ডুবির ঘটনায় নয়জন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রশাসনের নির্দেশনা অনুসারে ক্যাম্পে থাকা স্বজনদের কাছে নিহতদের মরদেহগুলো হস্তান্তরের প্রস্তুতি চলছে। ডুবে যাওয়া নৌকায় ৩১ জন রোহিঙ্গা ছিল বলে জানা গেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনায় নয়জনের মরদেহ উদ্ধার হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তারা বিজিবি হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
বিষয়: #অনুপ্রবেশ #ডুবি #নৌকা #বাংলাদেশ #সময়




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
