শুক্রবার ● ৩১ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য গ্রেফতার
৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য গ্রেফতার
জামালপুরের মেলান্দহ উপজেলায় ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য মো. বেলাল শেখকে (৪৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
৩১ মে, শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ।
এর আগে, বৃহস্পতিবার (৩০ মে) রাত সাড়ে ১২টার দিকে দুরমুঠ ইউনিয়নের সুলতান খালি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বেলাল শেখ ওই এলাকার মৃত করিম শেখের ছেলে এবং ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
ডিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ইউপি সদস্য বেলাল শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘরে দুইটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৪০ কেজি পাওয়া যায়। তার মধ্যে একটি বস্তায় ২৬ কেজি এবং অপরটিতে ১৪ কেজি গাঁজা ছিল। পরে তার বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (গ) ধারায় মামলা করা হয়। দুপুরের দিকে পুলিশ তার ৭ দিনের রিমান্ডের চেয়ে আদালতে পাঠায়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, সবার আড়ালে একজন জনপ্রতিনিধি গাঁজার কারবারি করছিলেন। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ বেলালকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বিষয়: #ইউপি #গাঁজা #গ্রেফতার #সদস্য










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 