শুক্রবার ● ৩১ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাবনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর-শাশুড়ি পলাতক
পাবনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর-শাশুড়ি পলাতক
পাবনার ঈশ্বরদী উপজেলার মহাদেবপুরে সুমনা খাতুন এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। ঘটনার পর থেকে তার স্বামী, শ্বশুর, ও শাশুড়ি পলাতক আছে।
৩১ মে, শুক্রবার সকালে উপজেলা সাহাপুর ইউনিয়নের মহাদেবপুরে শ্বশুরবাড়ি থেকে সুমনার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সুমনার বাবা সুজন আলী বিশ্বাসসহ পরিবারের সদস্যরা জানান, প্রায় আট মাস আগে মহাদেবপুর গ্রামের সম্রাট হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের সময় সম্রাটের আগের বিয়ের কথা সুমনা খাতুনের পরিবারের কাছে গোপন করে।
পরিবারের দাবি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। শাশুড়ি ও শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা তার উপরে নির্যাতন চালাতো বলে পরিবারের সদস্যরা জানায়। অপরিচিত একটি নম্বর থেকে ফোন কলের মাধ্যমে তারা সুমনার মৃত্যুর ব্যাপারটি জানতে পেরে ঘটনাস্থলে আসে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
লাশ উদ্ধার করে ঈশ্বরদী থানা পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তে প্রেরণের প্রক্রিয়া দিন রয়েছে অভিযোগ সাপেক্ষে মামলা হিসেবে গ্রহণ করা হবে।
বিষয়: #গৃহবধূ #পলাতক #পাবনা #মৃত্যু #রহস্যজনক #শাশুড়ি #শ্বশুর #স্বামী










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 