সোমবার ● ২৯ জুলাই ২০২৪
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার
রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার
যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উত্তরায় সেনাবাহিনীর টহল জোরদার, মহাখালী ও মিরপুরে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।

ডিএমপির গুলশান জোনের ডিসি রিফাত রহমান শামীম গণমাধ্যমকে বলেছেন, জামায়াত-শিবিরের দুষ্কৃতিকারীরা আবারও এখানে ঝামেলা করতে পারে। এ খবরেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রবিবার (২৮ জুলাই) ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক সকল আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তবে এই ঘোষণাকে প্রত্যাখ্যান করে গতকালই নতুন করে আন্দোলনের ডাক দেন আরও কয়েকজন সমন্বয়ক। সেই ঘোষণা অনুযায়ী সোমবার সারাদেশে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ করার কথা তাদের।
এদিকে কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারাদেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ২৪৩টি মামলা দায়ের করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় নতুন করে মামলা হয়েছে ১৪টি।
নাশকতা-সহিংসতার ঘটনায় জড়িত অভিযোগে এসব মামলায় এ পর্যন্ত দুই হাজার ৮২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ৫৮ জনকে। পুলিশ জানিয়েছে, তাদের বেশিরভাগই জামায়াত ও বিএনপির নেতাকর্মী।
বিষয়: #জোরদার #নিরাপত্তা #রাজধানীর বিভিন্ন #স্থান




সাংবাদিকতায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার নিয়ে অনারের উদ্যোগে বিআইজেএফের কর্মশালা অনুষ্ঠিত
চট্টগ্রাম হালিশহরে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর চালু
এনার্জিপ্যাকের চিফ অপারেটিং অফিসার হলেন মোহাম্মদ মাসুম পারভেজ
আব্দুল আউয়াল দেশে ফিরছেন সামাজিক উন্নয়ন ও ক্রীড়া কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা !
সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সহায়তা করবে কোস্টগার্ড
সমর্থনে গণসভা ও মিছিল অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে বাবার জন্য মেয়ের ভোট প্রার্থনা
কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট সামুদ্রিক মাছসহ ৩৪ জেলে আটক
দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুল ছাত্রের মৃত্যু
ছাতকে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সমর্থনে বিশাল গণমিছিল
সংসদ নির্বাচন উপলক্ষ্যে কোস্টগার্ডের ১০০ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে-রিয়ার এডমিরাল জিয়াউল হক
