শিরোনাম:
ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ২৭ জুলাই ২০২৪
প্রথম পাতা » Draft » জাঁকালো আয়োজনে প্যারিস অলিম্পিকের উদ্বোধন
প্রথম পাতা » Draft » জাঁকালো আয়োজনে প্যারিস অলিম্পিকের উদ্বোধন
২৯৭ বার পঠিত
শনিবার ● ২৭ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাঁকালো আয়োজনে প্যারিস অলিম্পিকের উদ্বোধন

এবারই প্রথম অলিম্পিক গেমসের উদ্বোধন হলো কোনো স্টেডিয়ামের বাইরে, খোলা আকাশের নিচে। ঐতিহাসিক সিন নদীতে। যার শুরু হয় বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের হাতে। তিনি অলিম্পিক মশাল স্টেডিয়াম থেকে হাতে নিয়ে প্যারিসের জ্যাম ঠেলে, রেস্তোরাঁর ভিড় মাড়িয়ে মেট্রোতে করে রওনা দেন। আর ওই মেট্রোর জানালা দিয়েই তিন শিশুর হাতে তুলে দেন গেমসের সেই মশাল। যা নিয়ে তারা একটি ছোট্ট নৌকায় করে পৌঁছান সিন নদীতে। শুরু হয়ে যায় বিশ্ব ক্রীড়ার মহামিলন মেলা।
জাঁকালো আয়োজনে প্যারিস অলিম্পিকের উদ্বোধন
অনুষ্ঠানে জল দিয়ে তৈরি করা হয় বিশেষ পর্দা। সেই পর্দা ভেঙে প্রথমে এগিয়ে এলো গ্রিস। পন্ট ডি’এলিনা ব্রিজের তলা দিয়ে বেরিয়ে এলো তারা। তার পরে এলো উদ্বাস্তুদের অলিম্পিক দল। মার্চপাস্টে অলিম্পিকের জন্মভূমি গ্রিস থাকে সবার আগে। সবার শেষে মার্চপাস্টে অংশ নেয় স্বাগতিক দেশ ফ্রান্স। নদীর পাড়ে পাটাতনের মতো জায়গায় নাচ ও পার্টিং সংয়ের সঙ্গে বেশ বড় বহর নিয়ে মার্চপাস্ট করে ফ্রান্স। স্বাগতিক দেশ হিসেবে ফ্রান্সই ছিল মার্চপাস্টে শেষ দল।

মার্চপাস্ট শেষে সিন নদীর বুকে ছুটল ধাতব ঘোড়া! তাতে নাইটদের মতো রুপালি পোশাকের একটি মেয়ে বসা ছিল। রুপালি হুডিতে মুখটা ঢাকা। মুখেও কি রুপালি মুখোশ? পিঠে তার অলিম্পিকের পতাকা। অর্পণ করতে ছুটে আসছে! প্রযুক্তির সাহায্যে ধাতব ঘোড়া সিনের বুক পাড়ি দিয়েছে। দৃশ্যটি ছিল দেখার মতো। সম্ভবত এবারের প্যারিস অলিম্পিকের উদ্ধোধনী অনুষ্ঠানের আইকনিক দৃশ্য হয়ে থাকবে। তবে মেয়েটির পরিচয় এখনো অজানা। তবে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ফ্রান্সের মুক্তিকামী বীরকন্যা জোয়ান অব আর্কের সাজ দেওয়া হয়েছে মেয়েটিকে।

এ নিয়ে তৃতীয়বার অলিম্পিক গেমসের আয়োজন করছে প্যারিস। ১৯০০ সালের পর ১৯২৪ সালে অলিম্পিক গেমস হয়েছিল দেশটিতে। ইংল্যান্ডের পর তিনবার অলিম্পিক গেমস আয়োজন করা ফ্রান্স উদ্বোধনী অনুষ্ঠানে বৈচিত্র্য এনেছে। এই প্রথম পানিতে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

সিন নদীতে লাখ লাখ লোকের সমাগম হয় জাঁকালো উদ্বোধনী অনুষ্ঠান দেখতে। দুই লাখ মানুষকে পাস দেওয়া হয়েছে। এক লাখ লোক টিকিট কেটে অনুষ্ঠান উপভোগ করেছেন। টিকিটের মূল্য আট হাজার থেকে আড়াই লাখ টাকা। গেমসের সব টিকিট বিক্রি হয়।

জলের উদ্বোধন অনুষ্ঠানটি শহরের পূর্ব থেকে পশ্চিমে ছয় কিলোমিটার নদীপথে হয়েছে। অস্টারলিৎজ ব্রিজ থেকে প্যারেড শুরু হয়ে শেষ হয় ট্রসেডারো ব্রিজের কাছে। পথে মেলে আরও কয়েকটি ব্রিজ। পার্ক আরবাইন লা কনরোড, এসপ্ল্যানেড দেস ইনভালিডেস, গ্রাঁ পালাইসের মতো অলিম্পিকের বেশ কয়েকটি কেন্দ্রের পাশ দিয়ে যায় প্যারেড।

উদ্বোধন প্যারেডে বিশ্বের সাত হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন। ৯৪টি নৌকা বহন করে খেলোয়াড়দের। যদিও প্যারিস অলিম্পিক গেমসে অংশগ্রহণ করছে প্রায় সাড়ে ১০ হাজার অ্যাথলেট। সিন নদীর কোলঘেঁষেই আইফেল টাওয়ার। জমকালো উদ্বোধনের সব আয়োজন যখন সম্পন্ন, তার ঠিক আগ মুহূর্তে নামে বৃষ্টি। ফলে কিছুক্ষণের জন্য অনুষ্ঠানস্থল ঢেকে দেওয়া হয়েছিল।



বিষয়: #  #  #  #  #



Draft থেকে আরও

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহত ২০১, আহত ৭৪৭
ইসরাইলি হামলায় ধসে পড়ল খামেনির বাসভবন
হামলায় খামেনি মারা গেছেন দাবি ইসরায়েলের, নাকচ ইরানের
ইরানের মধ্যাঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েল
আমি যত দূর জানি সর্বোচ্চ নেতা জীবিত আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানে শিক্ষাপ্রতিষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ছাড়াল অর্ধশতাধিক
ইরান-ইসরায়েল সংঘাতে জেদ্দায় আটকা মুশফিকুর রহিম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী-আইআরজিসি কমান্ডার নিহত
সাম্প্রদায়িক শক্তি প্রগতির দড়ি টেনে ধরতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের আগামীদিনের কাজ হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী
হামলার মুখে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হল খামেনিকে
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানে বিস্ফোরণ
ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ইসরায়েলে বিশেষ জরুরি অবস্থা জারি, আকাশসীমা বন্ধ
মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী
বাহরাইনে মার্কিন ঘাটিসহ ৫ দেশে বিস্ফোরণ
বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত
আবুধাবিতে ইরানের ছোঁড়া ক্ষেপলাস্ত্র হামলায় নিহত ১
ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ২৪
ছাতকে লন্ডন বিএনপি থেকে বহিষ্কৃত তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী,নির্যাতন–হামলা–মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন