বুধবার ● ২৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » স্থানীয় সরকারের ২২৩ পদে নির্বাচন স্থগিত
স্থানীয় সরকারের ২২৩ পদে নির্বাচন স্থগিত
নিজস্ব প্রতিবেদক ::

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই স্থানীয় সরকারের ২২৩টি পদে উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে। চলমান কারফিউয়ের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আশরাফুল আলম নির্বাচন স্থগিতের বিষয়ে রিটার্নিং অফিসারদের চিঠি দিয়েছেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ভোট স্থগিত থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২৭ জুলাই বিভিন্ন জেলা পরিষদের ২৩টি পদে, পৌরসভার পাঁচটি পদে ও ইউনিয়ন পরিষদের ১৯৫টি পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এসব নির্বাচনে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ইলেকট্রনিক ভোটিং মেশিনে।
কারফিউ উঠে গেলে ভোটের তারিখ পরিবর্তন করে নতুন তারিখে ভোটগ্রহণ করতে পারে ইসি।
বিষয়: #নির্বাচন #পদ #সরকার #স্থগিত #স্থানীয়










জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার 