বুধবার ● ২৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাল থেকে সীমিত পরিসরে চলবে যাত্রীবাহী ট্রেন
কাল থেকে সীমিত পরিসরে চলবে যাত্রীবাহী ট্রেন
নিজস্ব প্রতিবেদক ::

কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার মধ্যে পরিষেবা স্থগিত করা হয়েছিল। এর এক সপ্তাহ পর আগামীকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে সীমিত আকারে স্বল্প দূরত্বের কিছু যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
২৪ জুলাই, বুধবার দুপুরে যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর।
রেল সচিব বলেন, কারফিউ শিথিলের সময়টাতে যাত্রীবাহী কিছু ট্রেন চালানো হবে বৃহস্পতিবার থেকে। সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত স্বল্প দূরত্বের লোকাল-কমিউটার ট্রেন চলাচল করবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, শুরুতে কাল ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টাঙ্গাইলসহ দেশের আরও বেশ কিছু রুটে ট্রেন চলবে। আর শুক্রবার (২৬ জুলাই) থেকে আন্তঃনগর ট্রেন চালু হতে পারে। বর্তমানে যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকলেও মালবাহী ও তেলবাহী ট্রেন চলাচল চালু আছে।
বিষয়: #কাল #ট্রেন #থেকে #পরিসর #যাত্রীবাহী #সীমিত










সিলেটে দুই হোটেল সিলগালা, অসামাজিক কর্মকাণ্ডে নারীসহ আটক ৬
দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে
দৌলতপুরে গভীর রাতে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ
ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী 