শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ২৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নরসিংদী কারাগার থেকে পালানো দুই নারী জঙ্গি গ্রেফতার
প্রথম পাতা » প্রধান সংবাদ » নরসিংদী কারাগার থেকে পালানো দুই নারী জঙ্গি গ্রেফতার
২৯৩ বার পঠিত
বুধবার ● ২৪ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নরসিংদী কারাগার থেকে পালানো দুই নারী জঙ্গি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী কারাগার থেকে পালানো দুই নারী জঙ্গি গ্রেফতার
নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ নারী জঙ্গিকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

২৪ জুলাই, বুধবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান।

সিটিটিসির প্রধান বলেন, নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই নারী জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত শুক্রবার (১৯ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে কারাগারের দুই দিকের ফটক ভেঙে ভেতরে ঢোকেন হামলাকারীরা। এ সময় পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। কারাগারের ভেতরে নানা জায়গায় আগুন ধরে যায়। হামলাকারীরা কারারক্ষীদের থেকে ছিনিয়ে নেওয়া চাবি দিয়ে বন্দিদের অনেকগুলো কক্ষের তালা খুলে দেন। কিছু কক্ষের তালা ভেঙে ফেলা হয়। চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়।

এ সময় হামলাকারীরা আসামি ছিনিয়ে নেন। এরপর একে একে ৮২৬ বন্দি পালিয়ে যান। এ সময় অস্ত্রাগার ও কারারক্ষীদের থেকে ৮৫টি অস্ত্র ও ৮ হাজার ১৫০টি গুলি লুট করা হয়।

এদিকে গত তিন দিনে আত্মসমর্পণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪ জনে। এর আগে সোমবার ১০ জন এবং মঙ্গলবার ১২৮ জন বন্দি আত্মসমর্পণ করেন।

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম জানান, আত্মসমর্পণকারী বন্দিদের হলফনামায় স্বাক্ষর নেওয়া হয়েছে। তাদেরকে নরসিংদী জেলা ও দায়রা জজ মাহবুবুর রহমান সরকারের আদালতে হাজির করা হবে। সেখান থেকে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম জানান, নরসিংদী জেলা কারাগারের জেল সুপার ও জেলারকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ। যারা জেলখানা থেকে বেরিয়ে গেছে, তারা যেন দ্রুত আত্মসমর্পণ করে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে জেলার প্রতিটি গ্রাম ও ইউনিয়নে মাইকিং করা হচ্ছে।



বিষয়: #  #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

শিগগিরই চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী শিগগিরই চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি কর্মচারীদের সকাল ৯ টার মধ্যে অফিসে উপস্থিতির নির্দেশ সরকারি কর্মচারীদের সকাল ৯ টার মধ্যে অফিসে উপস্থিতির নির্দেশ
জামায়াত কর্মী নিহতের ঘটনায় বিএনপি নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামায়াত কর্মী নিহতের ঘটনায় বিএনপি নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
আলামিন দেশীয় অস্ত্র সহ সেনাবাহিনীর হাতে আটক আলামিন দেশীয় অস্ত্র সহ সেনাবাহিনীর হাতে আটক
কোস্টগার্ডের অভিযানে জবাইকৃত হরিণ ও ফাঁদসহ শিকারি আটক কোস্টগার্ডের অভিযানে জবাইকৃত হরিণ ও ফাঁদসহ শিকারি আটক
সুনামগঞ্জের ছাতক বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের হরিলুট : প্রধানমন্ত্রীর বরাবরে অভিযোগ সুনামগঞ্জের ছাতক বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের হরিলুট : প্রধানমন্ত্রীর বরাবরে অভিযোগ
সুনামগঞ্জে হুমকীদাতার বিরুদ্ধে জিডি  করলেন বিএনপি নেতা বুলবুল সুনামগঞ্জে হুমকীদাতার বিরুদ্ধে জিডি করলেন বিএনপি নেতা বুলবুল
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
শিগগিরই চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি কর্মচারীদের সকাল ৯ টার মধ্যে অফিসে উপস্থিতির নির্দেশ
জামায়াত কর্মী নিহতের ঘটনায় বিএনপি নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
আলামিন দেশীয় অস্ত্র সহ সেনাবাহিনীর হাতে আটক
কোস্টগার্ডের অভিযানে জবাইকৃত হরিণ ও ফাঁদসহ শিকারি আটক
সুনামগঞ্জের ছাতক বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের হরিলুট : প্রধানমন্ত্রীর বরাবরে অভিযোগ
সুনামগঞ্জে হুমকীদাতার বিরুদ্ধে জিডি করলেন বিএনপি নেতা বুলবুল
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭
রাজধানীর সড়ক থেকে অভিনন্দন সংবলিত বিলবোর্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
যুদ্ধের মধ্যে ভূমিকম্পে কাঁপল ইরান
নির্বাচনের ২ দিন আগে ড. ইউনূসকে ভিভিআইপি ঘোষণা
ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট প্রধানমন্ত্রীর বরাবরে এক নাগরিকের বিস্ফোরক অভিযোগ
লন্ডনের জাল ভিসা দিয়ে প্রতারণা, সিলেটের মনিরকে ধরলো র‌্যাব
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান
ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি
তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংঘাতে ২ বাংলাদেশি নিহত, আহত ৭
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ পেলেন সুজাউদ্দৌল্লা