বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মামলার তদন্তে গিয়ে ধর্ষণ, পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন
মামলার তদন্তে গিয়ে ধর্ষণ, পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন
সুনামগঞ্জের ছাতকে একটি মামলার তদন্ত করতে গিয়ে মামলার এক পক্ষের এক নারীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন পুলিশ কর্মকর্তা আজিজুর রহমান চৌধুরী। পরে ওই নারীর করা মামলায় চাকরি হারান ওই পুলিশ কর্মকর্তা। এবার রায়ে আজিজুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
প্রায় ১২ বছর মামলার বিচারকাজ শেষে আজ বৃহস্পতিবার ওই মামলার রায় হয়েছে।
জানা গেছে, হবিগঞ্জ জেলা সদরে আজিজুর রহমান চৌধুরী ২০১২ সালে সুনামগঞ্জের ছাতক থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তখনই ছাতক পৌর শহরের একটি মামলার তদন্ত করতে গিয়ে মামলার এক পক্ষের এক নারীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে ওই নারী ২০১২ সালের ১০ সেপ্টেম্বর আজিজুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করেন।
মামলার পর আজিজুর রহমানকে প্রথমে সাময়িক ও পরে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়। প্রায় ১২ বছর পর বৃহস্পতিবার ওই মামলার রায়ে তিনি যাবজ্জীবন সাজা পেয়েছেন। সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) রুকনুজ্জামান যাবজ্জীবন কারাদণ্ডের এ আদেশ দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি নান্টু রায়।
বিষয়: #কর্মকর্তা #পুলিশ #যাবজ্জীবন










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 