বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
প্রথম পাতা » বিনোদন » নাম বদলে ছাড়পত্র পেল পূজা চেরির ‘নাকফুল’
নাম বদলে ছাড়পত্র পেল পূজা চেরির ‘নাকফুল’
খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন পূজা চেরি। এরপর বেশ কয়েকটি সিনেমায় কাজ করে সবার নজর কেড়েছেন তিনি। এদিকে তার অভিনীত ‘নাকফুল’ সিনেমা সেন্সর ছাড়পত্র পেয়েছে। এই সিনেমাটির নতুন নাম ‘নাকফুলের কাব্য’। ফেরারী ফরহাদের গল্পে সিনেমাটি পরিচালনা করছেন আলোক হাসান।
সিনেমাটি প্রসঙ্গে পূজা চেরী বলেন, নাকফুল একটি নারীর কাছে বিশেষ অলংকার। নারীদের কাছে এটি এক আবেগের গয়না। আশা করি, দর্শক ভালো গল্পের একটি সিনেমা উপহার পেতে যাচ্ছেন।
সিনেমার নাম বদলের কারণ হিসেবে প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ‘নাকফুল’ নামে আরও একটি সিনেমা আগেই সেন্সর ছাড়পত্র পেয়েছিল। একই নামে দুটি সিনেমার সেন্সর ছাড়পত্র আইনসিদ্ধ না। তাই সিনেমাটির নাম পরিবর্তন করে ‘নাকফুলের কাব্য’ রেখে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড।
সিনেমায় পূজা চেরির বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজসহ অনেকেই।
বিষয়: #চেরি #পূজা #‘নাকফুল’










নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে
চারুকলায় ডুকতে দিলো না শবনম ফারিয়াকে
৬০ মিলিয়ন ডলারের বাড়ি পেলেন লোপেজ
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে জেনে কেঁদে ফেলেন অভিনেত্রী
আজকাল যৌন দৃশ্য বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, ‘বেসিক ইন্সটিংক্ট’ অভিনেত্রীর ক্ষোভ
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ
“কাচের আয়না”য় নতুন আবেগ-বন্যা তালুকদারের কণ্ঠে গান, ‘আতরবিবি লেন’ সিনেমাতেও চমক
মাদক মামলায় জড়িয়ে থমকে যায় নায়িকার ক্যারিয়ার 