সোমবার ● ১৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » Draft » আত্রাইয়ে গোয়াল ঘর থেকে গরু চুরি
আত্রাইয়ে গোয়াল ঘর থেকে গরু চুরি
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর আত্রাইয়ে এক কৃষকের গোয়াল ঘর থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিনগত রাতে উপজেলার মনিয়ারী ইউনিয়নের গোয়ালবাড়ীয়া গ্রামে এঘটনা ঘটে।
গরুর মালিক ওই গ্রামের নুরল সরদারের ছেলে আয়নুল সরদার (৪৩) জানান,প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরে গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরি। রোববার ভোরে ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরের দরজার ছিকলের সুসা কেটে চারটি গরু চুরি করে নিয়ে গেছে। এর মধ্যে একটি ফ্রিজিয়ান জাতের গাভী ও বাছুর এবং আরেকটি সিন্ধি জাতের গাভী ও বাছুর। যার আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা হবে বলে জানান তিনি। এঘটনার পর থেকে দিশে হারা হয়ে পরেছেন কৃষক আয়নুল সরদার।
এব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন,গরু চুরির ঘটনা আমাকে কেউ জানায়নি। তার পরেও বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
বিষয়: #আত্রাই #গরু #গোয়াল #ঘর #চুরি #থেকে










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 