শিরোনাম:
ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ১৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » বিনোদন » কার সাথে নায়াগ্রার সৌন্দর্য উপভোগ করছেন সাবিলা নূর?
প্রথম পাতা » বিনোদন » কার সাথে নায়াগ্রার সৌন্দর্য উপভোগ করছেন সাবিলা নূর?
৩৬৯ বার পঠিত
রবিবার ● ১৪ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কার সাথে নায়াগ্রার সৌন্দর্য উপভোগ করছেন সাবিলা নূর?

বজ্রকণ্ঠ নিউজঃ
কার সাথে নায়াগ্রার সৌন্দর্য উপভোগ করছেন সাবিলা নূর?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু, এরপর ভক্তদের উপহার দিয়েছেন বিভিন্ন নাটক ও ওয়েবসিরিজ। সম্প্রতি তিনি বেশ কয়েকটি নাটক ও ওয়েব সিরিজে কাজ করেছেন।

এবার, কাজের ব্যস্ততা থেকে ছুটি নিয়ে উড়াল দিয়েছেন মার্কিন মুলুকে। সেখান থেকে নিজের খোঁজ-খবর নিয়মিত জানাচ্ছেন অনুরাগীদের।

প্রকৃতির মুগ্ধতা নিতে উত্তর আমেরিকার জনপ্রিয় স্থান ‘নায়াগ্রা জলপ্রপাতে’ অবকাশ কাটাতে দেখা যায় সাবিলা নূরকে।

১২ জুলাই, শুক্রবার নায়াগ্রা জলপ্রপাত থেকে নিজেকে ধরা দেন সাবিলা। সামাজিক মাধ্যমে সাবিলা জানান, এই স্থানে অভিনেত্রীর দ্বিতীয় ভ্রমণ এটি।

সঙ্গে কিছু ছবি যোগ করে অভিনেত্রী লিখেছেন, ‘নায়াগ্রা জলপ্রপাতে দ্বিতীয়বারের মত আসলাম, তারপরও এই স্থানটি রীতিমতো আমার মন দুলিয়ে যাচ্ছে।’

এ সময় অভিনেত্রীকে বেশ ফরমাল লুকে দেখা যায়। কানে ইয়ার অর্নামেন্ট, চোখে সানগ্লাস। পরনে সাদা নিট শার্ট, প্যান্ট। সঙ্গে নিট শার্টের ওপর ওপেন চেস্ট ব্লু জিন্স শার্ট; সব মিলিয়ে তার বেশভূষাকে যেন অনন্য মাত্রায় নিয়ে যায়।

ছবিগুলোর মন্তব্যঘরে সাবিলা নূরের ভক্ত-অনুরাগীরা বেশ সাড়া দিয়েছেন; সঙ্গে ভালোবাসা ও মুগ্ধতা ভরিয়ে দিয়েছেন তারা।

তবে নায়াগ্রা জলপ্রপাতে একা যাননি সাবিলা নূর। অভিনেত্রীর সঙ্গী ছিলেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দুই অভিনেত্রীই একসঙ্গে নায়াগ্রাকে উপভোগ করছেন, তা সামাজিক মাধ্যমে উভয়েই প্রকাশ করেন তারা। এই দুই অভিনেত্রী একসঙ্গে ক্যামেরাবন্দি হয়ে নিজেদের ধরা দিয়েছেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে সাবিলা নূরের অভিনীত নাটক ‘সুতো’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। ইতোমধ্যে নাটকটি বেশ প্রশসংসা কুড়িয়েছে। এছাড়াও ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এ গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।

বড় পর্দায়েও রয়েছে সাবিলার সুনাম। গত বছর বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাতে শেখ রেহানার ভূমিকায় অভিনয় করে বড় পর্দায় পদার্পণ করেন সাবিলা।



বিষয়: #  #


বিনোদন এর আরও খবর

বছরের শুরুতেই বিতর্কের ঝড়, কেন এত ক্ষোভ এই সিনেমা নিয়ে বছরের শুরুতেই বিতর্কের ঝড়, কেন এত ক্ষোভ এই সিনেমা নিয়ে
‘যখন সন্তান থাকে, তখন অনেক কিছু সহ্য করে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করতে হয়’ ‘যখন সন্তান থাকে, তখন অনেক কিছু সহ্য করে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করতে হয়’
বাগ্‌দানের কথা স্বীকার করলেন অস্কারজয়ী তারকা, বিয়ে করবেন কবে বাগ্‌দানের কথা স্বীকার করলেন অস্কারজয়ী তারকা, বিয়ে করবেন কবে
বেবিবাম্পের গুঞ্জন উসকে দিলেন বুবলী! বেবিবাম্পের গুঞ্জন উসকে দিলেন বুবলী!
সাবেক স্বামীর বন্ধুর সঙ্গে প্রেম করছেন কিম সাবেক স্বামীর বন্ধুর সঙ্গে প্রেম করছেন কিম
বিনোদন তারকাদের মধ্যে একুশে পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু-ববিতা বিনোদন তারকাদের মধ্যে একুশে পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু-ববিতা
জেলে যাওয়ায় প্রেম ভেঙেছে ফারিয়ার! জেলে যাওয়ায় প্রেম ভেঙেছে ফারিয়ার!
৮ মিলিয়ন ডলার আয়, প্রথম দিনেই চমকে দিল ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার বিতর্কিত তথ্যচিত্র ৮ মিলিয়ন ডলার আয়, প্রথম দিনেই চমকে দিল ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার বিতর্কিত তথ্যচিত্র
থ্রিলার নয়, বিশ্বজুড়ে ঝড় তুলেছে এই রোমান্টিক সিনেমা থ্রিলার নয়, বিশ্বজুড়ে ঝড় তুলেছে এই রোমান্টিক সিনেমা
হঠাৎ মেয়ের লাইভে ঢুঁ মারেন কিম কার্ডাশিয়ান, এরপর যা হলো হঠাৎ মেয়ের লাইভে ঢুঁ মারেন কিম কার্ডাশিয়ান, এরপর যা হলো

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ধানের শীষে বিশাল ভোটে সমীকরণ সুনামগঞ্জ–৫ আসনে বিএন‌পির প‌ক্ষে আওয়ামীলীগের
সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি
প্রধান উপদেষ্টার সম্পদের পরিমাণ ১৫ কোটি ৬২ লাখ টাকা
কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
এবারের ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
বাংলাদেশি পণ্যে ১ শতাংশ শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
জাপানে নির্বাচনে তাকাইচির দলের ভূমিধস জয়
দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ স্কুল ছাত্রের মৃত্যু
৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা শাহজাহান মিঞা