শিরোনাম:
ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » এডিসের লার্ভা পাওয়ায় ৯ স্থাপনাকে জরিমানা
প্রথম পাতা » প্রধান সংবাদ » এডিসের লার্ভা পাওয়ায় ৯ স্থাপনাকে জরিমানা
২৭৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এডিসের লার্ভা পাওয়ায় ৯ স্থাপনাকে জরিমানা

বজ্রকণ্ঠ নিউজঃ
এডিসের লার্ভা পাওয়ায় ৯ স্থাপনাকে জরিমানা
এডিস মশার লার্ভা পাওয়ায় বেসরকারি আবাসন উন্নয়নকারী প্রতিষ্ঠান কনকর্ড রিয়েল এস্টেট লি. ও র‌্যাংগস প্রোপার্টিজ লি. কর্তৃক নির্মাণাধীন ২টি ভবন, ১টি রেস্টুরেন্টসহ মোট ৮টি স্থাপনাকে ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে করপোরেশন পরিচালিত ৫টি ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।

১০ জুলাই, বুধবার করপোরেশনের কাজী আলাউদ্দিন রোড, হাজী ওসমান গনি রোডের আশপাশ, ধানমন্ডি ১৬ নং রোড, শ্যামপুর, ঢালকানগর, হরিচরণ রোড, রহমতপুর, কোনাপাড়া, যাত্রাবাড়ী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম মোর্শেদ ১৫ নম্বর ওয়ার্ডের ধানমন্ডি ১৬ নং রোড, তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক ২৮ নম্বর ওয়ার্ডের চাঁদনীঘাট, চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম ৩৪ নম্বর ওয়ার্ডের কাজী আলাউদ্দিন রোড, হাজী ওসমান গনি রোডের আশপাশ, পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির হামজা ৪৭ নম্বর ওয়ার্ডের শ্যামপুর, ঢালকানগর, হরিচরণ রোড এবং পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শামসুল আরেফিন ৬৫ নম্বর ওয়ার্ডের রহমতপুর, কোনাপাড়া, যাত্রাবাড়ী এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।

অভিযানে সর্বমোট ৩৩৭টি নির্মাণাধীন ভবন ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ৯টি নির্মাণাধীন ভবন ও স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৯টি মামলায় সর্বমোট ১লাখ ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এক নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম মোর্শেদ বলেন, আজকের অভিযানে ধানমন্ডি ১৬ নম্বর রোডে আবাসন উন্নয়নকারী প্রতিষ্ঠান কনকর্ড রিয়েল এস্টেট লি. ও র‌্যাংগস প্রোপার্টিজ লি. কর্তৃক নির্মাণাধীন ২টি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় যথাক্রমে ৫০ হাজার ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এছাড়াও তৈজসপত্রে সংরক্ষিত পানিতে মশার লার্ভা পাওয়ায় জিনিয়াল রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধে আজ ১৭৪টি প্রাথমিক, মাধ্যমিক ও মহাবিদ্যালয় এবং মাদ্রাসায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।



বিষয়: #  #  #  #


প্রধান সংবাদ এর আরও খবর

সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের  চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির
জামায়াত বরাবরই নারী বিদ্বেষী, নির্বাচনে প্রার্থী করা হয়নি: মাহদী আমিন জামায়াত বরাবরই নারী বিদ্বেষী, নির্বাচনে প্রার্থী করা হয়নি: মাহদী আমিন
সোমবার খুলনা সফরে যাচ্ছেন তারেক রহমান সোমবার খুলনা সফরে যাচ্ছেন তারেক রহমান
দেশের মানুষ জেগে উঠেছে, কেউ নির্বাচন ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল দেশের মানুষ জেগে উঠেছে, কেউ নির্বাচন ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল
সুমনের জামিন চান আমজনতার দলের সম্পাদক সুমনের জামিন চান আমজনতার দলের সম্পাদক
দৌলতপুরে সোনার দোকানে চুরির বিচারের দাবীতে মানব বন্ধন ও রাস্তা অবরোধ দৌলতপুরে সোনার দোকানে চুরির বিচারের দাবীতে মানব বন্ধন ও রাস্তা অবরোধ
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে   ইয়াবাসহ ১০ পাচারকারী আটক টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ ১০ পাচারকারী আটক
২০ জেলেসহ ভাসমান বোট উদ্ধার ২০ জেলেসহ ভাসমান বোট উদ্ধার
ঝিলকি সহ সাথের ৩ ডাকাত মারা গেলেও থামেনি চুরি-ডাকাতি! ঝিলকি সহ সাথের ৩ ডাকাত মারা গেলেও থামেনি চুরি-ডাকাতি!

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির
জামায়াত বরাবরই নারী বিদ্বেষী, নির্বাচনে প্রার্থী করা হয়নি: মাহদী আমিন
সোমবার খুলনা সফরে যাচ্ছেন তারেক রহমান
দেশের মানুষ জেগে উঠেছে, কেউ নির্বাচন ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল
সুমনের জামিন চান আমজনতার দলের সম্পাদক
দৌলতপুরে সোনার দোকানে চুরির বিচারের দাবীতে মানব বন্ধন ও রাস্তা অবরোধ
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ ১০ পাচারকারী আটক
২০ জেলেসহ ভাসমান বোট উদ্ধার
ঝিলকি সহ সাথের ৩ ডাকাত মারা গেলেও থামেনি চুরি-ডাকাতি!