শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
প্রথম পাতা » বিনোদন » অনন্ত-রাধিকার বিয়ের কার্ড প্রকাশ্যে
প্রথম পাতা » বিনোদন » অনন্ত-রাধিকার বিয়ের কার্ড প্রকাশ্যে
৪০৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনন্ত-রাধিকার বিয়ের কার্ড প্রকাশ্যে

অনন্ত-রাধিকার বিয়ের কার্ড প্রকাশ্যেভারতের জামনগরের পর দ্বিতীয় দফায় অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান চলছে ইউরোপের একটি বিলাসবহুল ক্রুজে। যেখানে বড় বড় শিল্পপতি থেকে শুরু করে, বলিউড অভিনেতারা ভিড় জমিয়েছেন।

ইতোমধ্যেই প্রকাশ্যে এল তাদের বিয়ের কার্ড। আগাগোড়া ভারতীয় সংস্কৃতি বজায় রেখেই বিয়ের কার্ড তৈরি করা হয়েছে। লাল রঙের কার্ডে সোনালি বর্ডার, সেই বর্ডারের মধ্যে রয়েছে একাধিক দেবদেবীর ছবি। কার্ডের শুরুতেই রয়েছে সংস্কৃত শ্লোক।

বিয়ের কার্ডে পাত্রপাত্রী নয়, তুলে ধরা হয়েছে রাম ও সীতার বিবাহের দৃশ্য। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত সমস্ত অতিথিকেই ভারতীয় পোশাক পরতে হবে। আলাদা অনুষ্ঠানের জন্য বিশেষ ড্রেস কোড মেনে চলতে হবে অতিথিদের।

আগামী ১২ জুলাই মুম্বাইয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে বিয়ে হতে চলেছে অনন্ত আম্বানির। বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের (বিকেসি) জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে হিন্দু বৈদিক রীতি অনুসারে সাত পাক ঘুরবেন দুজনে। ১২ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত তিন দিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান।

জানা গিয়েছে, ১২ জুলাই শুক্রবার মূল বিয়ের অনুষ্ঠান বা শুভ বিবাহের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর শুভ আশীর্বাদ বা ঐশ্বরিক আশীর্বাদের জন্য একটি দিন রাখা হচ্ছে, যা হল শনিবার, ১৩ জুলাই। আর তারপর দিন ১৪ জুলাই রবিবার হবে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা বা মঙ্গল উৎসব।

রাধিকা এবং অনন্তের বিয়েতে ১০০০ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। এর আগে জামনগরে অনন্ত এবং রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠানে ১২৬০ কোটি টাকা খরচ হয়, যার মধ্যে শুধুমাত্র ক্যাটারিংয়েই খরচ হয় ২০০ কোটি টাকা।

২০২৩ সালের ১৯ জানুয়ারি বাগদান সারেন রাধিকা এবং অনন্ত। এই মুহূর্তে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, জিও প্ল্যাটফর্মস, রিলায়্যান্স রিটেল ভেঞ্চার্স, রিলায়্যান্স নিউ এনার্জি, রিলায়্যান্স সোলার এনার্জির বোর্ড ডিরেক্টর নিযুক্ত রয়েছেন অনন্ত।



বিষয়: #  #



আর্কাইভ

---
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা