সোমবার ● ৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » এডিসের লার্ভা: ৯ বাড়িওয়ালাকে দেড় লাখ টাকা জরিমানা
এডিসের লার্ভা: ৯ বাড়িওয়ালাকে দেড় লাখ টাকা জরিমানা
বজ্রকণ্ঠ নিউজঃ

মশক নিধন অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় ৯ বাড়িওয়ালাকে ১ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
৮ জুলাই, সোমবার অঞ্চল-৫ এর আওতাধীন ৩৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন মোহাম্মদপুর এলাকায় মশক নিধন অভিযানে তিনটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় তিন বাড়িওয়ালাকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অঞ্চল-৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রাফিউল আলম।
অঞ্চল-১ এর অন্তর্গত উত্তরা সেক্টর ৪ ও ৬ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অঞ্চল-৩ এর আওতাধীন তেজগাঁও এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিদ কায়সার রিয়াদ মশক নিধন অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে বাসাবাড়ি, বাণিজ্যিক ভবন, নির্মাণাধীন ভবন ও ফাঁকা প্লটে মশক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি অন্তত ১০০টি বাড়ি পরিদর্শন করেন। অভিযানকালে দুটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় দুই বাড়িওয়ালাকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অঞ্চল-৪ এর অন্তর্গত মিরপুর শাহ আলীবাগ এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করেন অঞ্চল-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সামসুজ্জামান। অভিযানকালে তিনি অন্তত ১০টি নির্মাণাধীন ভবনসহ মোট ৪৫টি স্থাপনা পরিদর্শন করেন। দুটি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অঞ্চল-১০ এর অন্তর্গত বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিমা খানম। অভিযানকালে একটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অন্যান্য অঞ্চলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন এবং সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা ডিএনসিসির দশটি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন।
বিষয়: #এডিস #জরিমানা #টাকা #দেড় #বাড়িওয়ালা #লাখ #লার্ভা










এনসিপিতে যোগদান শিক্ষক ও উন্নয়নকর্মী উখিয়ার ওসমান গণির
জয়পুরহাটে জন প্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী সেমিনারে আব্দুল বারী বলেছেন, দক্ষতা অর্জন করে মানুষ সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে ব্যক্তিগত খরচ ছাড়াই বিদেশে যেতে পারবেন
গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল
ছাতকে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা
সিলেটে জামেয়া নাজিরেরগাঁওয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হবে কোস্টগার্ডের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় 