শিরোনাম:
ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » Draft » তুমিতে_তুমিময়
প্রথম পাতা » Draft » তুমিতে_তুমিময়
৩৫১ বার পঠিত
শুক্রবার ● ৫ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তুমিতে_তুমিময়

তুমিতে_তুমিময়
-আমার স্বামী এক হাজার টাকার একটা কড়কড়ে নোট আমার হাতে ধরিয়ে দিয়ে বললো এটা রাখেন ।
আপনি আমাকে অনেক সুখ দিয়েছেন, এজন্য।

আমি বললাম একি বলছেন,
আপনি আমার স্বামী, শরীয়তসম্মত ভাবে বিয়ে করা বৈধ বউ আমি আপনার।
আপনার সুখ দুঃখ সবই দেখা দায়িত্ব আমার।

-দেখেন মিস শারমীন এতো বৈধ অবৈধ বলবেন না।
আগে যখন মেয়েদের সাথে শয্যাসঙ্গী হতাম তখন দুই তিনশ দিতাম কিন্তু আপনি আমার বউ তাই একটু বেশি দিলাম।
থাকেন আমি পাশের রুমে ঘুমাতে গেলাম।

-জীবনে কি খুব পাপ করে ফেলেছিলাম।
যে এরকম একজন জুটলো আমার কপালে?
আব্বা বলছিলো ছেলে অনেক ভালো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে।
আর এই কিনা তার চরিত্র।
যে বিয়ের প্রথম রাতেই তার বিয়ে করা বউকে পতিতালয়ের মেয়েদের মতো ভাবে।
কত স্বপ্ন কত আশা ছিলো।
সবই যেনো এক নিমিষেই মিশে গেলো।
আমি কান্না করেই যাচ্ছি।

কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না।
ফজর আযান কখন হয়েছে বলতে পারবো না।
-হঠাৎ কেউ একজন বললো কি ব্যাপার নামাজ পড়বেন না?
বেশি সময় নেই, গোসল সেরে তাড়াতাড়ি নামাজ পড়ে নিন।
এই আপনার কফি আমি নামাজ পড়ে কফি বানিয়েছি।
আমার হাতের বানানো কফি খেলে আপনি কফির প্রেমে পড়ে যাবেন।
আচ্ছা আপনি নামাজ পড়েই কফি খান, আমি আবার তৈরি করে দিচ্ছি।

-যিনি এতো সুন্দর করে কথাগুলো বললেন তিনি আমার স্বামী হাসিব।
এতো মিষ্টি মিষ্টি কথা বলার পরেও কেন জানি পৃথিবীর নিকৃষ্ট মানুষ মনে হচ্ছে তাকে।

ইচ্ছে না থাকা সত্বেও উঠে গোসল করে নামাজ পড়ে বারান্দায় দাড়িয়ে আছি।

-এই যে মিস শারমিন, আপনি হয়তো জানেন আমার মা-বাবা নেই, এতিম খানায় বড় হয়েছি দূর সম্পর্কের কয়েকজন চাচাচাচি-আর হাতে গুনা কয়েকজন মামামামী ছাড়া এই ধরনীতে আমার তেমন কেউ নেই বললেই চলে।
তাই বিয়ের দ্বিতীয় দিন আপনাকে কেউ কিছু করে দিবে না।
তাই আমি নিজেই আপনার প্রিয় খাবার গরুর মাংসের ঝুল আর রুটি বানিয়েছি।

-লোকটা রুটিও বানাতে পারে।
অবাক করা বিষয়।
আমার প্রিয় খাবার গরুর মাংসের ঝুল আর রুটি কেমনে জানলো?
জিজ্ঞেস করতে মন চাচ্ছে, কিন্তু কথাই বলতে ইচ্ছে করছে না।

-আবার পেছন থেকে বলে উঠলো , জানি আপনার অনেক মন খারাপ, বাড়িতে অনেককে ছেড়ে আসছেন তাই হয়তো।
পেটে খুদা রেখে মন খারাপ থাকলে শরীর আরো খারাপ করবে।
আসেন তো।

বলেই হাসিব হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে খাবার টেবিল এর দিকে।
আচ্ছা শুনেন আমি আপনাকে খাইয়ে দেই।
আপনি ভালো মেয়ের মতো চুপচাপ বসেন।

ভাবনায় অনেক কিছু আসছে।
এই মানুষটাই কি সেই মানুষটা যে রাতে আমাকে পতিতালয়ের মেয়েদের মতো ব্যবহার করছে৷
মানুষ কত রুপ, কত রং।

পেটে খুদা তাই দিচ্ছে আর গপাগপ গিলছি।
তাকে বারণ করতেও ইচ্ছে করছে না।
মানুষটার মন ভালো, ভালো মনের মানুষ।
মনে হচ্ছে ভালোবাসা দিয়ে তাকে নোংরা কাজগুলো থেকে বারণ করা যাবে।

-খালি আমাকে খাইয়ে দিবেন ?
নিজে খাবেন না ?
-খাবো কিভাবে ?
আমাকে তো কেউ খাইয়ে দিচ্ছে না।
-আমার লজ্জা করে।
কিছুদিন যাক তারপর খাইয়ে দিবো।
আর একটা কথা কোন আপনি চলবে না।
শুধু তুমি।
তুমি তে তুমিময়।
দুজনেই ফিক করে হেসে দিলাম।

লিখায়: মি. ফুয়াদ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সংগৃহীত



বিষয়: #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
শিগগিরই চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি কর্মচারীদের সকাল ৯ টার মধ্যে অফিসে উপস্থিতির নির্দেশ
জামায়াত কর্মী নিহতের ঘটনায় বিএনপি নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
আলামিন দেশীয় অস্ত্র সহ সেনাবাহিনীর হাতে আটক
কোস্টগার্ডের অভিযানে জবাইকৃত হরিণ ও ফাঁদসহ শিকারি আটক
সুনামগঞ্জের ছাতক বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের হরিলুট : প্রধানমন্ত্রীর বরাবরে অভিযোগ
সুনামগঞ্জে হুমকীদাতার বিরুদ্ধে জিডি করলেন বিএনপি নেতা বুলবুল
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭
রাজধানীর সড়ক থেকে অভিনন্দন সংবলিত বিলবোর্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
যুদ্ধের মধ্যে ভূমিকম্পে কাঁপল ইরান
নির্বাচনের ২ দিন আগে ড. ইউনূসকে ভিভিআইপি ঘোষণা
ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট প্রধানমন্ত্রীর বরাবরে এক নাগরিকের বিস্ফোরক অভিযোগ
লন্ডনের জাল ভিসা দিয়ে প্রতারণা, সিলেটের মনিরকে ধরলো র‌্যাব
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান
ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি
তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংঘাতে ২ বাংলাদেশি নিহত, আহত ৭
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ পেলেন সুজাউদ্দৌল্লা