বুধবার ● ৩ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘গ্রামীণফোনকে শোকজ, হতে পারে ৩০০ কোটি টাকা জরিমানা’
‘গ্রামীণফোনকে শোকজ, হতে পারে ৩০০ কোটি টাকা জরিমানা’
বজ্রকণ্ঠ নিউজঃ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, পর্যাপ্ত তরঙ্গ থাকার পরও গ্রামীনফোন কেন কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না, তা জানাতে শীর্ষ অপারেটর গ্রামীণফোনকে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে, জিপিকে ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করতে পারে বিটিআরসি
বুধবার (৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে এআই-ভিত্তিক জিপিটি প্লাটফর্ম ‘জি-ব্রেইন’ বা গভর্নমেন্ট ব্রেইনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, টেলিটক, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল), টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) ও ডাক বিভাগকে লোকসানের কারণ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে ২১ জুন পর্যন্ত সময় দেয়া হয়েছে।
ডাক বিভাগের কর্মীদের ৫৫ কোটি টাকার প্রতারণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দেয়া হয়েছে। এ ছাড়া তদন্তের পর তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে, প্রয়োজনে চাকরিচ্যুত করা হবে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে, রবিবার (৩০ জুন) মোবাইল অপারেটরদের গ্রাহক সেবার মান সংক্রান্ত সভায় প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, বিটিআরসি যে পরীক্ষাগুলো করেছে, সে রিপোর্ট অনুসারে মোবাইল অপারেটরগুলোর কোয়ালিটি অব সার্ভিস খুব একটা সন্তোষজনক নয়।
সে সভায় জুনাইদ আহমেদ পলক বলেছিলেন, কলড্রপের জন্য গ্রাহকের যে ক্ষতিপূরণ দেয়ার কথা, সেটা আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে। মোবাইল নেটওয়ার্ক অপারেটরগুলো যদি প্রতিশ্রুত সেবা না দেয়, তাহলে গ্রাহককে আর্থিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। মন্ত্রণালয় এ বিষয়ে নিয়মিত মনিটরিং এবং অডিট করবে।
বিষয়: #কোটি #জরিমানা #টাকা #শোকজ #‘গ্রামীণফোন










দৌলতপুর সীমান্তে ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার।
চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা সিগারেট ও কার্গো বোটসহ আটক ২
ছাতক সিলেট বিউবো প্রকল্পে হাজার কোটি টাকার তামার তার গায়েব! ছাতক–সিলেট বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে ‘সাগরচুরি’, ৮ বছরেও কাজ শেষ নয়**
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিয়ার জব্দ
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত 