বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
প্রথম পাতা » Draft » দেওয়ানগঞ্জে ২১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
দেওয়ানগঞ্জে ২১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
জামালপুরের দেওয়ানগঞ্জে ২১ দিন পর শিশু মুজাহিদের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
৩০ মে, বৃহস্পতিবার সকালে উপজেলার সানন্দবাড়ী এলাকার পাটাধোয়া গ্রামের ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিশু মুজাহিদ উপজেলার সানন্দবাড়ী এলাকার পাটাধোয়া গ্রামের বাবুল আক্তারের ছেলে। আর কিশোর শামীম একই গ্রামের বাসিন্দা।
দেওয়ানগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, গত ১০ মে ৫০০ টাকার জন্য শিশুকে মুজাহিদকে ব্রহ্মপুত্র নদে ফেলে হত্যা করে শামীম হোসেন নামে এক কিশোর। মুজাহিদের লাশ অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায় নি। আজ সকালে মুজাহিদের মরদেহ নদে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় কিশোর শামীমকে গ্রেফতার করে আদালতে পাঠালে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে বলেও জানান তিনি।
বিষয়: #দেওয়ানগঞ্জ










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
