মঙ্গলবার ● ২৬ মে ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
“বিদ্যুৎ সাশ্রয়ী ও নিরাপদ স্মার্ট নগরী গড়তে সিলেট সিটি কর্পোরেশনের বড় উদ্যোগ”
রিপোর্ট, বজ্রকণ্ঠ:
সিলেট মহানগরীকে আরও আলোকিত, নিরাপদ এবং আধুনিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে বিদ্যুৎ সাশ্রয়ী ও অত্যাধুনিক এলইডি সড়কবাতি স্থাপন করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
![]()
রোববার রাতে নগরীর পৃথক দুটি স্থানে আধুনিক আলোকসজ্জা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
তিনি প্রথমে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের কল্লগ্রাম ভোলাইমিল থেকে কল্লগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত সড়কবাতি প্রকল্প এবং পরবর্তীতে ২৬, ২৭, ৪০ ও ৪২ নম্বর ওয়ার্ডের রোড ডিভাইডারে আধুনিক সড়কবাতি স্থাপন প্রকল্পের ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং সিলেটকে একটি ক্লিন, গ্রিন ও স্মার্ট সিটি হিসেবে রূপান্তর করা। দেশের বর্তমান নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় কমিয়ে সাশ্রয়ী ব্যবস্থাপনার ওপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। সেই লক্ষ্যেই পুরো নগরে পর্যায়ক্রমে এই আধুনিক এলইডি লাইট স্থাপন করা হবে।”
তিনি আরও বলেন, এই আলোকসজ্জা কার্যক্রম যেন টেকসই হয়, সেজন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কোনো বাতি নষ্ট হলে তা দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
আলোকসজ্জা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের বিপুল সংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন।
আধুনিক এই এলইডি লাইট স্থাপনের ফলে পুরো সিলেট নগরীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে এবং রাতে নাগরিকদের চলাচল আরও স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিষয়: #আলোকিত #নগর #প্রশাসক #সিলেট #সিসিক










যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক 