শিরোনাম:
●   তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার ●   স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের ●   টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড ●   সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক ●   কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক ●   রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১ ●   রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি ●   মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত ●   ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান ●   আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা ●   টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড ●   পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন ●   ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড ●   রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড ●   শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন ●   আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক।
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ছাত‌কে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ছাত‌কে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ
১৬৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাত‌কে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
ছাত‌কে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ
ছাতকের জাউয়াবাজারে প্রয়াত লন্ডন প্রবাসী শিক্ষা–উদ্যোক্তা হাজী ওয়াশিদ আলীর কোটি টাকার মূল্যের দুটি দোকানঘর জবরদখলের প্রচেষ্টা ও হামলা–লুটপাটের অভিযোগে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কেয়ারটেকার পরিচয়ে দোকানঘর দখলের চেষ্টা, তালা ভাঙচুর ও প্রবাসীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে আদালতের নির্দেশে অবশেষে দোকানঘর দুটি জব্দ করেছে পুলিশ প্রশাসন। একইসঙ্গে আদালত প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে সংশ্লিষ্ট ভূমিতে অভিযুক্তদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন।

এঘটনায় পুরো উপজেলাজুড়ে ব্যাপক তোলপাড় চলছে। জাউয়াবাজার এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা দ্বন্দ্বের পর আইনের হস্তক্ষেপে পরিস্থিতি নতুন মোড় নিয়েছে।

দীর্ঘদিনের কেয়ারটেকার, এরপরই লোভের জন্ম
স্থানীয় সূত্রে জানা যায়, জাউয়া এলাকার মৃত হাজী ওয়াশিদ আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী শাহজাহান হোসেন বহু বছর বিদেশে থাকায় তাঁর বাবার নামে থাকা দুটি দোকানঘরের দেখভালের দায়িত্ব একই গ্রামের আলমগীর হোসেনকে দেন। প্রথম দিকে আলমগীর দায়িত্ব সঠিকভাবে পালন করলেও সময়ের সঙ্গে দোকানদুটি দখলের লোভে পড়ে বলে অভিযোগ উঠেছে।

২০২৫ সালের ১৫ এপ্রিল প্রবাসী শাহজাহান দোকানদুটি সুরক্ষার স্বার্থে তালাবদ্ধ করে রাখেন। কিন্তু এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে আলমগীর হোসেন। এরপর থেকেই শুরু হয় হুমকি–ধমকি, ভয়ভীতি সৃষ্টি এবং হামলা-মামলার ভয় দেখানো। অভিযোগ রয়েছে—আলমগীর স্থানীয় ভাড়াটে সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে তালাবদ্ধ দোকানে হামলা চালায়, তালা ভাঙচুর করে, সিসি ক্যামেরা নষ্ট করে এবং জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা করে।
প্রবাসীর ওপর হামলা, ভয়ঙ্কর পরিস্থিতি
দোকান রক্ষায় বাধা দিতে গেলে প্রবাসী শাহজাহান হোসেনকে হাতুড়ি, লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ আছে। ঘটনার প্রত্যক্ষ প্রমাণাদি স্থানীয়রা সংগ্রহ করেন এবং ভুক্তভোগী নিজেও এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এতে এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়।

আদালতে অভিযোগ, স্থায়ী নিষেধাজ্ঞা জারি
ঘটনার পর প্রবাসীর মামাতো ভাই উত্তর খুরমা ইউনিয়নের আজাদ মিয়া গত ২৩ এপ্রিল আদালতে আলমগীর হোসেন ও জুবেল আহমদকে আসামি করে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগপত্র পর্যালোচনা শেষে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ্র প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

আদালতের আদেশে অভিযুক্তদের নালিশাবহি ভূমিতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। একইসঙ্গে দোকানঘর দুটি সঠিকভাবে সংরক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য ছাতক থানার ওসি মিজানুর রহমানকে রিসিভার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ট্রাইব্যুনাল ফরম নং এম–১০৬ অনুযায়ী ভবন দুটি রাষ্ট্রীয় হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
পুলিশের অভিযান, দোকান দুটির পুনরায় তালাবদ্ধকরণ

এরপর আদালতের নির্দেশনা বাস্তবায়নে গত ২৮ এপ্রিল এসআই মনিরুজ্জামান সজলের নেতৃত্বে ছাতক থানা–পুলিশ জাউয়াবাজারে অভিযান চালায়। তারা দখলচেষ্টা প্রতিহত করে দোকানঘর দুটি জব্দ করে পুনরায় তালাবদ্ধ করে দেন।এসময় আইনগত সকল প্রক্রিয়া অনুসরণ করা হয়।

এসআই সজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন—“আদালতের নির্দেশ অনুযায়ী প্রতারণার মাধ্যমে দখল নেওয়ার চেষ্টা রুখে দিয়ে দোকানঘর দুটি জব্দ করা হয়েছে। আইনগত সব প্রক্রিয়া সম্পন্ন করেই ভবন দুটিতে তালা দেওয়া হয়েছে।”

সত্যের জয় হয়েছে”—প্রবাসী শাহজাহান
প্রবাসী শাহজাহান হোসেন বলেন—“দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে কেয়ারটেকার পরিচয়ে দোকান দখলের চেষ্টা চলছিল। আদালতের নির্দেশে অবশেষে সত্যের জয় হয়েছে। আমরা ন্যায়বিচারের জয় প্রত্যক্ষ করেছি।”

ছাতক থানার ওসি মিজানুর রহমানও ৩০ এপ্রিল সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন—
“আদালতের নির্দেশে প্রবাসী হাজী ওয়াশিদ আলীর দোকানঘর দুটি জব্দ করা হয়েছে। এখন থেকে এগুলো আদালতের নিয়ন্ত্রণে থাকবে।”
ঘটনাটি বর্তমানে পুরো উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে চলা বিরোধে আদালতের এই দৃঢ় অবস্থান ভবিষ্যতে এমন প্রতারণামূলক দখলচেষ্টা প্রতিরোধে দৃষ্টান্ত হয়ে থাকবে।






দেশব্যাপী সংবাদ থেকে আরও

হবিগঞ্জে সিসিটিভিতে ধরা পড়া প্রাণীটি মেছো বিড়াল: আতঙ্কিত না হওয়ার পরামর্শ হবিগঞ্জে সিসিটিভিতে ধরা পড়া প্রাণীটি মেছো বিড়াল: আতঙ্কিত না হওয়ার পরামর্শ
শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ
ব্র্যাকের ‘মেধাবিকাশ সংযোগ ২০২৬’ ব্র্যাকের ‘মেধাবিকাশ সংযোগ ২০২৬’
রাণীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাণীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
ব্র্যাক ডেইরির উদ্যোগে আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ ব্র্যাক ডেইরির উদ্যোগে আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১ দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে মাদকসেবীর জেল-জরিমানা রাণীনগরে মাদকসেবীর জেল-জরিমানা
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি

আর্কাইভ

---
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা
টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড
শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক।
কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা
Tower Hamlets Mayoral Result Imminent; Bojrokontho London Reports from Excel Centre