রবিবার ● ৩০ জুন ২০২৪
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » পরিবেশবান্ধব ডেলিভারি জোরদারে আরএফএল’র সাথে ফুডপ্যান্ডার চুক্তি দুরন্ত বাইসাইকেল কিনলে ছাড় পাবেন ফুডপ্যান্ডার রাইডাররা
পরিবেশবান্ধব ডেলিভারি জোরদারে আরএফএল’র সাথে ফুডপ্যান্ডার চুক্তি দুরন্ত বাইসাইকেল কিনলে ছাড় পাবেন ফুডপ্যান্ডার রাইডাররা
বজ্রকণ্ঠ নিউজঃ

[ঢাকা, ৩০ জুন, ২০২৪] পরিবেশবান্ধব ডেলিভারি ও রাইডারদের সার্বিক কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে সম্প্রতি আরএফএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দুরন্ত বাইসাইকেলের সাথে একটি চুক্তি সই করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। এ চুক্তির ফলে দুরন্ত বাইসাইকেল কিনলে ১৫ শতাংশ ছাড় পাবেন ফুডপ্যান্ডার রাইডাররা।
রাজধানীর গুলশানে ফুডপ্যান্ডার প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। ফুডপ্যান্ডার ফাইন্যান্স ডিরেক্টর জামাল ইউসুফ জুবেরি এবং দুরন্ত’র (আরএফএল গ্রুপ) করপোরেট সেলসের জেনারেল ম্যানেজার মো. তৌহিদুল ইসলাম ভূইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ চুক্তি প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশের ফাইন্যান্স ডিরেক্টর জামাল ইউসুফ জুবেরি বলেন, “এখন ফুডপ্যান্ডার ৯০ শতাংশের বেশি রাইডার সাইকেল ও ই-বাইক এর মতো পরিবেশবান্ধব বাহন ব্যবহার করে গ্রাহকের দোরগোড়ায় খাবার ও গ্রোসারি পৌঁছে দেন। এ চুক্তির ফলে সারাদেশের রাইডার পার্টনাররা আরও সহজে ছাড়কৃত মূল্যে পরিবেশবান্ধব বাহন সাইকেল কেনার সুযোগ পাবেন।”
ফুডপ্যান্ডার রাইডার পার্টনাররা রাইডারশপ ওয়েবসাইট থেকে নিজেদের পছন্দের মডেলের বাইসাইকেল কিনতে পারবেন। এরপর রাইডারদের ঠিকানায় বিনামূল্যে বাইসাইকেল পৌঁছে দেবে দুরন্ত।
উল্লেখ্য, জীবিকা নির্বাহের সুযোগ তৈরির পাশাপাশি স্বাস্থ্যসেবা সহায়তা, বিমা ও দক্ষতা উন্নয়নে অনলাইন শিক্ষার সুযোগ তৈরির মাধ্যমে রাইডারদের কল্যাণের জন্য নিবেদিতভাবে কাজ করে আসছে ফুডপ্যান্ডা৷
বিষয়: #ডেলিভারি #পরিবেশবান্ধব #ফুডপ্যান্ডা #রাইডার










প্রযুক্তির নতুন দিগন্ত
ভি৭০ এফই: দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত
হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক
পড়াশোনা থেকে ক্যারিয়ার: সারাদিনের সঙ্গী যখন ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
ভিভো ভি৭০ এফই: ০% ইএমআই সুবিধায় এআই ল্যান্ডস্কেপের যাদু
নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’
রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট
ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান 