রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সিলেটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৭ জন আটক, হোটেল সিলগালা
সিলেটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৭ জন আটক, হোটেল সিলগালা
বজ্রকণ্ঠ::
![]()
সিলেট মহানগরীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে নগরীর লালদিঘীর পাড় এলাকায় অবস্থিত ‘ভাই ভাই হোটেল’-এ অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ৫ জন নারীকে আটক করা হয়। পরবর্তীতে হোটেলটি অসামাজিক কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সিলগালা করা হয়।
আটককৃতরা হলেন, ১। সাদিয়া আক্তার প্রকাশ সোনিয়া(২৩), ২। সাদিয়া আক্তার (২৮), ৩। ইয়াসমিন বেগম (২৮), ৪। লাভলী আক্তার বিউটি (২৭), ৫। জনুরা বেগম (২৬), ৬। মোনেম আহমেদ (৩০), ৭। মনির আহমেদ (৩৬)। আটককৃতদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।
বিষয়: #অভিযোগ #অসামাজিক #আটক #কার্যকলাপ #জন #সিলগালা #সিলেট #হোটেল










ঢাকায় চিকিৎসাধিন শ্রমিক নেতা ফখরুল ইসলাম খানের শয্যাপাশে সিলেট জামায়াত নেতৃবৃন্দ
পত্নীতলা ইউএনও কে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান
সিটি মডেল স্কুলে শিক্ষক ও অভিভাবক সমাবেশ
নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার
রাণীনগরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত
মেহেন্দিগঞ্জে শিক্ষা ব্যবস্থায় পচন: শ্রীপুর মহিষা ওহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতির ‘মহোৎসব’
সিলেটে ১১ দিনব্যাপী শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা সমাপ্ত
সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল
সিলেট নগরীর আম্বরখানায় জামায়াতের লিফলেট বিতরণ 