শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল
সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল
“আত্মবিশ্বাস, মনোযোগ ও পরিশ্রম পরীক্ষায় সফলতার অনন্য মাধ্যম” - মাওলানা লুৎফুর রহমান হুমায়দী
নিজস্ব প্রতিবেদক::
![]()
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা সিলেটের অধ্যক্ষ মাওলানা মো. লুৎফুর রহমান হুমায়দী বলেছেন, মনোযোগ, আত্মবিশ্বাস ও পরিশ্রম সফলতার অনন্য মাধ্যম। পরীক্ষার্থীদেরকে মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আত্মবিশ্বাসী মানসিকতায় অভ্যস্ত হওয়া ও কঠোর পরিশ্রম করে কৃতিত্বের স্বাক্ষর উপস্থাপন করা দরকার। পাশাপাশি নিজেদেরকে আদর্শ মানুষ ও মুসলিম হিসেবে গড়তে যত্নশীল হতে হবে।
তিনি বৃহস্পতিবার সকালে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁও শাখা, সিলেটের উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শাখা ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করে শিক্ষার্থী আইমান আল কাবির, হামদে বারী তায়ালা পরিবেশন করে শিক্ষার্থী রায়হান নাদিম।
শিক্ষক মাওলানা হানীফ হোসাইন ও সিদ্দিকুর রহমানের পরিচালনায় দাখিল পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে শিক্ষার্থী ইউসুফ আহমদ ফাহিম ও জান্নাত আরা সানিয়া। অন্যান্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে ফাহাদ আহমদ ও তাওহীদা আক্তার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষক খোরশেদ আলম মহসিন, উবায়দুল হক, শাহীন আলম, শেখ মো. ইউনুছ আলী, মাওলানা আবদাল হোসাইন, আজিজুর রহমান, আলা উদ্দীন, মাওলানা ইমরান আহমদ, মাওলানা মেহেদী হাসান, মাওলানা আব্দুল খালিক, মাওলানা আমীর হোসাইন, মাওলানা কায়েস আহমদ, মাওলানা হোসাইন আহমদ, আব্দুল লতিফ, হাফিজ সাঈদী ও হাফিজ ওবায়দুল হক পীর প্রমুখ। এছাড়া অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, শিক্ষার্থীদের নিয়ে আমাদের স্বপ্ন ও প্রত্যাশা, মেধা, মনন ও সততায় তারা শ্রেষ্ঠত্ব অর্জন করে পরিবার, প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবে। আগামীর কান্ডারী হিসেবে নিজেদেরকে তৈরী করবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানবতার মুক্তির নিশ্চিতে যথাযথ ভূমিকা পালন করবে।
বিষয়: #জামেয়া #দাখিল #দোয়া #নাজিরেরগাঁও #পরীক্ষার্থী #মাহফিল #সিলেট










দেশে ফিরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল দয়াছ
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির জরুরী সভা
বানিয়াচং থানার নতুন ওসি শেখ নাজমুল হক
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
হবিগঞ্জে সিসিটিভিতে ধরা পড়া প্রাণীটি মেছো বিড়াল: আতঙ্কিত না হওয়ার পরামর্শ
শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ
ব্র্যাকের ‘মেধাবিকাশ সংযোগ ২০২৬’
রাণীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ 