বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক
হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক
সৈয়দ মিজান::
![]()
[ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬] প্রতি বছর হাজারো বাংলাদেশি মুসলমান পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। কিন্তু সেখানে পৌঁছেই অনেকের প্রথম চিন্তা হয়ে দাঁড়ায় পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ রাখার জন্য নতুন সিম কার্ড কেনা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সিম কেনার ঝামেলা এই পবিত্র যাত্রার শুরুতেই বাড়তি চাপ তৈরি করে।
এই বাস্তবতাকে বিবেচনায় নিয়ে দেশে প্রথমবারের মতো ফাইভ-জি হজ রোমিং প্যাক চালু করেছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক। এখন ব্যবহারকারীরা বাংলাদেশি টাকায়, নিজেদের মোবাইল ব্যালেন্স ব্যবহার করেই এই প্যাক কিনতে পারবেন। ফলে পরিবার-পরিজনের সঙ্গে সংযুক্ত থাকতে আলাদা করে বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে না। সৌদি আরবে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাঁরা স্বজনদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন।
৫৯৪ টাকা থেকে শুরু হচ্ছে বাংলালিংকের হজ রোমিং প্যাক। সাশ্রয়ী মূল্যে এই সেবা স্থানীয় সৌদি সিম কার্ডের তুলনায়ও প্রতিযোগিতামূলক অফার দিচ্ছে। প্রিপেইড ও পোস্টপেইডÑসব ধরনের বাংলালিংক গ্রাহকেরা সৌদি আরব ভ্রমণের সময় এই সুবিধা নিতে পারবেন। ফলে ব্যবহারকারীরা আগে থেকেই সক্রিয় নেটওয়ার্ক নিয়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
এ বিষয়ে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “হজ একজন মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও আবেগঘন অভিজ্ঞতা। প্রতি বছর সৌদি আরবে পৌঁছে আমাদের দেশের হজযাত্রীদের নতুন সিম কার্ড কেনার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়, যা তাঁদের জন্য ভোগান্তির। আমাদের এই রোমিং প্যাক সেই সমস্যার সমাধান দেবে। এতে করে তাঁরা সৌদি আরবে পৌঁছানোর মুহূর্ত থেকেই প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন।”
হজ রোমিং প্যাক ব্যবহারে নতুন নম্বর নেওয়ার ঝামেলাও থাকছে না। গ্রাহকেরা তাঁদের বর্তমান বাংলালিংক নম্বর ব্যবহার করেই দেশে থাকা স্বজনদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখতে পারবেন। এতে ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি প্রয়োজনীয় ডিজিটাল সেবাগুলোও স্বাভাবিকভাবে চালু থাকবে।
গ্রাহকরা ‘মাইবিএল’ অ্যাপের মাধ্যমে সহজেই মোবাইল ব্যালেন্স ব্যবহার করে এই প্যাকগুলো কিনতে পারবেন।
বাংলালিংকের এই উদ্যোগ তাদের ‘পিপল-ফার্স্ট’ দৃষ্টিভঙ্গির প্রতিফলন। বাংলালিংকের কাছে সংযোগ মানে শুধু প্রযুক্তিনির্ভর সেবা নয়; এটি মানুষ ও তাদের প্রিয়জনদের কাছাকাছি রাখার একটি মাধ্যম। নতুন ফাইভ-জি রোমিং প্যাকের মাধ্যমে হজযাত্রীরা নিশ্চিন্তে তাঁদের আধ্যাত্মিক যাত্রায় মনোযোগ দিতে পারবেন, পাশাপাশি প্রিয়জনদের সঙ্গে সংযুক্তও থাকতে পারবেন।
বিষয়: #আনল বাংলালিংক #জন্য #প্রথম #ফাইভ #রোমিং #হজযাত্রী










The Everyday Essential: How Infinix Note 60 Series Powers Study, Work, and Life on the Move
পড়াশোনা থেকে ক্যারিয়ার: সারাদিনের সঙ্গী যখন ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
ভিভো ভি৭০ এফই: ০% ইএমআই সুবিধায় এআই ল্যান্ডস্কেপের যাদু
নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’
রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট
ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে স্যামস্যাং 