বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ
মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ
মনির হোসেন
![]()
পটুয়াখালীর মহিপুরে অবৈধ বেহুন্দী জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ এপ্রিল সোমবার রাত সাড়ে ১০টায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর কর্তৃক পটুয়াখালীর মহিপুর থানাধীন শিববাড়িয়া নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকা হতে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৬ টি অবৈধ বেহুন্দী জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, সামুদ্রিক মাছ ও জালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #জাল #বেহুন্দী #মহিপুর #সামুদ্রিক










নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক
টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল
সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন।
আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প
জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 