শনিবার ● ১১ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি:
![]()
দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে মজুত করা ১২০০ লিটার পেট্রোল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। শনিবার বিকেলে পার্বতীপুর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, নীলফামারী সিপিসি-২, র্যাব-১৩ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবিরের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল বাস টার্মিনাল সংলগ্ন রায়হানুল ইসলামের গুদামে হানা দেয়। এসময় সেখানে অবৈধভাবে মজুত করে রাখা ১২০০ লিটার পেট্রোল পাওয়া যায়। রায়হানুল ইসলাম হুগলীপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অবৈধ মজুতের দায়ে গুদাম মালিক রায়হানুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত পেট্রোল খোলা বাজারে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
র্যাব জানায়, জনস্বার্থে এবং জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিষয়: #অভিযান #জব্দ #জরিমানা #পার্বতীপুর #পেট্রোল #র্যাব #লিটার










সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল সমাবেশ
রাণীনগরে করজগ্রাম খাঁনপুকুর বাজারে বিকাশের দোকানে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি
কোর্টপয়েন্টে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ আজ (শনিবার)
ইমাম আলী খামেনির মৃত্যুর ৪০তম দিনে ঢাকায় বিক্ষোভ
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান
সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা
ঐতিহ্যের দাবি: বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন
মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ছাতকের গোবিন্দগঞ্জ, ভোগান্তিতে শত শত যাত্রী 