রবিবার ● ৫ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » নবীগঞ্জের হালিতলা গ্রামের বেপরোয়া আফিয়া বেগমের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবরে গণস্বাক্ষরিত অভিযোগ দায়ের৷
নবীগঞ্জের হালিতলা গ্রামের বেপরোয়া আফিয়া বেগমের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবরে গণস্বাক্ষরিত অভিযোগ দায়ের৷
নিজস্ব প্রতিবেদক::
![]()
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের হালিতলা গ্রামের মৃত আব্দুল জব্বারের মেয়ে ও বানিয়াচং উপজেলার মকা গ্রামের গোলাপ মিয়ার স্ত্রী বেপরোয়া ও মামলাবাজ আফিয়া বেগমের বিরুদ্ধে গতকাল ৪ এপ্রিল শনিবার ২০২৬ ইং তারিখ দুপুরে গণস্বাক্ষরিত একটি অভিযোগ হবিগঞ্জ পুলিশ সুপার বরাবরে দাযের করেছেন গ্রামবাসী৷
গ্রামবাসী জানান ও অভিযোগে উল্লেখ করেন, উল্লেখিত আফিয়া বেগমের বিবাহ্ হয়েছিল নবীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার মকাগ্রামে৷ সম্প্রতি সেখানে তার নানা ধরনের অপরাধ কর্মকান্ডের কারণে সেখান থেকে বিতাড়িত হয়ে অবস্থান নেয় তার পিত্রালয় নবীগঞ্জের হালিতলা গ্রামে৷ এখানে এসে শুরু করেন তার বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের মিশন, সে আইন কানুনের ধার ধারেনা,সে সুযোগ খোঁজে কিভাবে সাধারণ নিরপরাধ, নিরীহ মানুষকে হয়রানি করে স্বার্থ হাসিল ও মোটা অংকের টাকা কামাই করা যায়৷ এছাড়াও নানা ধরনের অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত থাকারও গুরুতর অভিযোগে উঠে তার উপর৷ গ্রামবাসী বলেন, আফিয়া বেগমের অবৈধ কার্যকলাপের প্রতিবাদ করতে গিয়ে মিথ্যা বানোয়াট ও কাল্পনিক মামলার শিকার হয়ে হয়রানি ও ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই গ্রামের মাওলানা আব্দুল আজিজ সহ গ্রামের অসংখ্য নিরপরাধ সাধারণ মানুষ৷ আফিয়া বেগম গ্রাম তথা এলাকায় একজন মামলাবাজ ও বেপরোয়া মহিলা হিসেবে পরিচিত এবং হালিতলা গ্রামের জন্য এখন সে বিষফোঁড়া হিসেবেই অনেকে মন্তব্য করেন৷ সে কর্তৃক দায়েরকৃত মামলার মধ্যে সিআর ১০৪৫/২০২৫ ও সিআর ১২৫/২০২৫ ইং সহ আরো একাধিক মামলা মোকদ্দমা চলমান রয়েছে৷
এছাড়াও নানা ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার গুরুতর অভিযোগ তোলে ধরে হবিগঞ্জ পুলিশ সুপারের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে আশু হস্তক্ষেপ কামনা করেন হালিতলা গ্রামবাসী৷
বিষয়: #আফিয়া #গ্রাম #নবীগঞ্জ #পুলিশ #বিরুদ্ধে #বেগম #বেপরোয়া #সুপার #হালিতলা










জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা
জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজন
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
সিলেট মহানগর মহিলা জামায়াতের মানববন্ধন
শিবগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
মুফতী আবুল হাসান এমপিকে কানাইঘাট এসোসিয়েশন মিশিগানের সংবর্ধনা স্মারক প্রদান
সিলেট সদর উপজেলা জামায়াতের ওয়ার্ড-ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির
শহীদ মিনারে সিলেট মহানগর মহিলা জামায়াতের মানববন্ধন আজ
মন্ত্রী আরিফুল হকের হাঁটার গতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন সঙ্গীরা! 