রবিবার ● ২৯ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » পলাতক আসামীদের সংবাদ সম্মেলনে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় পাথারিয়ায় উত্তেজনা
পলাতক আসামীদের সংবাদ সম্মেলনে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় পাথারিয়ায় উত্তেজনা
সুনামগঞ্জ প্রতিনিধি::
![]()
দক্ষিণ সুনামগঞ্জ থানার পলাতক আসামীদের সুনামগঞ্জ শহরের একটি স্থানীয় দৈনিক পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনের ঘটনায় জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে “শান্তিগঞ্জের পাথারিয়া বাজারের সন্ত্রাসী আঙ্গুর মিয়া ও তাঁর বাহিনী কর্তৃক বিএনপি নেতা মোহাম্মদ আলীকে হত্যার চেষ্টা,বাড়িঘর ভাংচুর,লুটপাট ও বিএনপি নেতা আব্দুল মমিনসহ এলাকার সালিশ ব্যক্তিদের হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন” শিরোনামে ব্যানার টাঙ্গিয়ে শনিবার (২৮ মার্চ) দুপুরে সুনামগঞ্জ শহরের মোক্তারপাড়া এলাকাধীন দৈনিক সুনামকন্ঠ পত্রিকা অফিসে ঐ সংবাদ সম্মেলন এর আয়োজন করেন জেলার শান্তিগঞ্জ উপজেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার মামলা নং ৬ (জিআর ৩২/২০২৬) তাং ২৫/০৩/২০২৬ইং ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩৮০/৪২৭/৫০৬/১১৪/৩৪ দ:বি: আইনে রেকর্ডভূক্ত মামলার প্রধান আসামী আব্দুল মমিন। তিনি উপজেলার পাথারিয়া গ্রামের মৃত লাল মিয়ার পুত্র।
এলাকাবাসী বলেন,নিজেকে বিএনপি নেতার পরিচয় দিয়ে প্রকাশ্য দিবালোকে সংবাদ সম্মেলন করলেও উক্ত আব্দুল মমিন ও তার ভাই হারুন রশিদসহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২ জনকে বিবাদী করে শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করেন গাজীনগর নিবাসী মোঃ সুলোমান মিয়ার পুত্র বিএনপি নেতা মোঃ আঙ্গুর মিয়া।
ঐ মামলাটির ১নং আসামী হিসেবে আব্দুল মমিন এখন পর্যন্ত বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করেননি বা তার জামিন মঞ্জুরও হয়নি।
পলাতক থাকাবস্থায় একই মামলার ৪ জন আসামীকে সঙ্গে নিয়ে মোট ৫জন আসামী মিলে সাংবাদিকদের সামনে দাড়িয়ে লিখিত বক্তব্য পাঠ করে প্রতিপক্ষের বিরুদ্ধে ইচ্ছেমত বিষোদঘার ও অপপ্রচার করেছেন তিনি।
একজন পলাতক আসামী হিসেবে সংবাদ সম্মেলনের নামে প্রকাশ্য দিবালোকে দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাংবাদিকদের সামনে উস্কানীমূলক বক্তৃতা বিবৃতি দেয়া আর দেশের প্রচলিত আইনের সাথে বিদ্রোহ করার অপরাধ বটে।
এছাড়া ব্যানারে তিনি নিজেকে সাবেক বিএনপি নেতা বলে পরিচয় দিলেও প্রকৃতপক্ষে আব্দুল মতিন একজন আওয়ামীলীগ নেতা হিসেবে এলাকায় পরিচিত বলেও চ্যালেঞ্জ করেন মামলার বাদীপক্ষ।
জানা যায়, গত ২২ মার্চ রবিবার রাত ৮ টায় পূর্ববিরোধের জের ধরে পাথারিয়া বাজারস্থ বারাকাত এন্ড তান্দুরী রেষ্টেুরেন্টে এবং বিকাশ ও নগদ ব্যবসাসহ রিহান ভেরাইটিজ ষ্টোর নামের ভুষিমালের দোকানে হামলা ভাংচুর ও লুটতরাজ চালানো হয়।
এতে ঐ দুটি ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকার মালামাল,আসবাবপত্র,খাদ্যসামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়।
আহত হয় বিএনপি নেতা আঙ্গুর মিয়ার পরিবারের ৫ জন লোক। কিন্তু প্রতিপক্ষরা আগেই থানায় কাউন্টার ঘটনার কথা উল্লেখ করে আঙ্গুর মিয়াকে ১নং আসামী করে মামলা দায়ের করার ঘটনাটি জানতে পেরে সালিশীদের সিদ্বান্ত নিয়ে আঙ্গুর মিয়াও থানায় মামলা দায়ের করেন।
তার দায়েরকৃত মামলাটি এসআই নোবেল সরকারের কাছে তদন্তাধীন রয়েছে। তদন্তাধীন মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করে ঘোলাপানিতে মাছ শিকারের লক্ষ্যে প্রতিপক্ষরা বৈআইনীভাবে কথিত সংবাদ সম্মেলন করেছে বলে মামলার জখমীরা দাবী করেন।
কথিত সংবাদ সম্মেলনের স্থিরচিত্রে দেখা যায়,চারজনের মাঝে দাড়িয়ে আব্দুল মমিন লিখিত বক্তব্য পাঠ করছেন। মনিরের বামে বসা রয়েছেন সুতারগাঁও ডাবল হত্যা মামলার আসামী রাজ্জাক মিয়ার ছোট ভাই জাভেদ ও আব্দুল কাহার এবং ডানে তারা মিয়া ও রাজ্জাক।
তারা ৫ জনই এজাহারের আসামী। এর মধ্যে লিখিত বক্তব্য পাঠকারী আব্দুল মমিন ১নং আসামী, রাজ্জাক ১৪নং ও তার ভাই জাবেদ ১৫ নং আসামী এবং তারা মিয়া ১৬নং ও কাহার ২৬নং আসামী।
ঘটনার সংবাদ জানতে পেরে গত ২২ মার্চ রবিবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীসহ যৌথবাহিনী ঐ ঘটনায় জাবেদকে আটক করে শান্তিগঞ্জ থানাপুলিশে সোপর্দ করে।
পরে আটককৃত জাভেদকে পুলিশ জেলহাজতে প্রেরণ করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ৫ জনের ৫জনই আঙ্গুর মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটতরাজের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী এবং আইনের দৃষ্টিতে তারা পলাতক।
পলাতক থাকাবস্থায় কোন আসামী প্রতিপক্ষের বিরুদ্ধে এভাবে বিষোদঘার করতে পারেনা। অথচ সম্পূর্ণ বেআইনীভাবে গুজব তকমা ও মব সৃষ্টির অংশ হিসেবে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও পাথারিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আংগুর মিয়া ও তার জখমীদের বিরুদ্ধে উস্কানীমূলক বক্তব্য ও অপপ্রচার চালিয়েছেন।
পাথারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ মিজানুর রহমান বলেন, সংবাদ সম্মেলনের ঘটনাটি জানতে পেরে আমি নিজেকেও লজ্জিত মনে করছি। আমরা এখনও আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হতে পারিনি।
হামলা ভাংচুর ও মামলা মোকদ্দমায় দুপক্ষই কমবেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন। আমাদের সর্বজনশ্রদ্ধেয় আলেমেদ্বীন হযরত মাওলানা আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুর বিষয়টি নিস্পত্তি করার চেষ্টা করেছেন। কিন্তু কেউ কেউ হুজুরের প্রতি শ্রদ্ধাবোধ না রেখে ধৈর্য্য হারিয়ে টাকার গরমে অনৈতিক পন্থা অবলম্বন করছেন।
এটা নি:সন্দেহে ভূল ও বেআইনী পদক্ষেপ। আমি দুপক্ষকে অনুরোধ করবো এখনও হুজুরের কাছে মাফ চেয়ে দুপক্ষ বসে সালিশের মাধ্যমে বিষয়টি সম্মানজনকভাবে নিস্পত্তি করুন। অন্যথায় এতে আমাদেরকে আরো লজ্জিত হতে হবে।
এ ব্যাপারে জানতে চাইলে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ অলিউল্লাহ বলেন,যেহেতু তাদের বিরুদ্ধে মামলা এফআইআর হয়েছে।
এবং তারা এখন পর্যন্ত বিজ্ঞ আদালতে আত্মসমর্পন করেননি সেহেতু ফৌজদারী মামলার আসামী হিসেবে আইনের দৃষ্টিতে তারা পলাতক।
সাংবাদিকদের উচিত ছিল পলাতক আসামীদেরকে তাৎক্ষনিকভাবে পুলিশের হাতে তুলে দিয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে অবগত করা।
কথিত সংবাদ সম্মেলনটি সম্পূর্ণ অবৈধ ও বেআইনী বলে অভিহিত করেছেন বিজ্ঞ আইনজীবীরা।
বিষয়: #আল #আসামী #পলাতক #সংবাদ #সম্মেলন #সুনামগঞ্জ #হেলাল










স্বাধীনতার পক্ষের স্লোগান দেয়া অপরাধ নয় : মোমিন মেহেদী
সভাপতি আশরাফ হোসেন।। সাঃ সম্পাদক সবুজ মিরপুর-সুলতানপুর-আমলীচুকাই-পাঁচপাইকা ঈদগাঁও মাঠের কমিটি গঠন
মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড
দৌলতপুর ফিলিপনগর কাচারিপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকা-ে কৃষকের ঘরবাড়ি ও গবাদিপশু পুড়ে ছাই
নবীগঞ্জে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম জন্মোৎসবের পুনর্মিলনী অনুষ্ঠিত
সিলেট মহানগর জামায়াতের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী শিক্ষাশিবির
রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক
মহান স্বাধীনতা দিবসে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ 