বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » দৌলতপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
দৌলতপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খন্দকার জালাল উদ্দীন :
![]()
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার(২৫ মার্চ) বেলা ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি, আইনশৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
এতে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং মাদক, তেল সিন্ডিকেট ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস এর সঞ্চালনায় দৌলতপুর থানার ওসি(তদন্ত) মর্তুজা,উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন,উপজেলা প্রকৌশলী মোঃ রাকিব হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম,উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো.খাদিমুল ইসলাম,সাংবাদিক মোঃসাইফুল ইসলাম,আব্দুল আলীম (সাচ্চু), আহমেদ রাজু,প্রভাষক মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃখোয়াজ হোসেন। এসভায় বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে,সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন,আমার বাবা এই আসনের এমপি মন্ত্রী থাকা কালীন সময়ে যেভাবে কাজ করে গেছে যার সুনাম দৌলতপুর বাসী এখনো করে। আমিও বাবার দেখানো পথেই হাঁটতে চাই। দুর্নীতি,চাঁদাবাজি,মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
বিষয়: #আইন #দৌলতপুর #মাসিক










জাতীয় গণহত্যা দিবস ও ঈদ পুনর্মিলনী পালন করলো ঢ় মিডিয়া ক্লাব
সিলেট মহানগর জামায়াতের আলোচনা সভা
মুক্তিযোদ্ধা নওয়াব আলীর মৃত্যুতে এড. জুবায়েরসহ সিলেট জামায়াতের শোক
ব্রিটেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অর্থায়নে বাংলাদেশের ৩২টি মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন
সুন্দরবনে আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল অস্ত্রসহ আটক
দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ
রাণীনগরে সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা
শোক সংবাদ-নারায়ন দে 