শনিবার ● ২১ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
বজ্রকণ্ঠ
![]()
জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের আনন্দ ভ্রমণে বেরিয়ে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনের ওই ব্রিজটি ভেঙে শতাধিক মানুষ নদে পড়ে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন- দেওয়ানগঞ্জ ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার দশ বছর বয়সী মায়ামনি, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সী আব্দুল মোতালেব ও তার ১২ বছর বয়সী কন্যা খাদিজা।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ওই ড্রাম ব্রিজ ও এর আশপাশে হাজারো মানুষের সমাগম ঘটে। শনিবার বিকেলে ব্রিজের ওপর অতিরিক্ত মানুষের চাপ তৈরি হয়। দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ ব্রিজটি সেই ভার সইতে না পেরে হঠাৎ মাঝখান থেকে ভেঙে পড়ে। এতে ব্রিজে থাকা শতাধিক পর্যটক সরাসরি নদে পড়ে যান।
নদে পড়ে যাওয়াদের মধ্যে অনেকেই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও বেশ কিছু শিশু তীব্র স্রোতে ভেসে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু হয় এবং ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়। খবর পেয়ে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দেয়।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান বলেন, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
বিষয়: #ড্রাম #দেওয়ানগঞ্জ #নদে #ব্রহ্মপুত্র #ব্রিজ










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 