শুক্রবার ● ২০ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
![]()
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর রাণীনগরে দু:স্থ ও গরীব মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস এবং রুমাল বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সহায়তা প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়নের মোট ৩৩৪ জনকে নগদ দেড় হাজার করে টাকা, ৩০০ জনকে শাড়ী, ৪৫ জনকে থ্রিপিস ও ২২ জনকে রুমাল উপহার দেওয়া হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল প্রমুখ।
বিষয়: #ঈদ #উপহার #প্রধানমন্ত্রী #রাণীনগর










হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
হবিগঞ্জে সিসিটিভিতে ধরা পড়া প্রাণীটি মেছো বিড়াল: আতঙ্কিত না হওয়ার পরামর্শ
শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ
ব্র্যাকের ‘মেধাবিকাশ সংযোগ ২০২৬’
রাণীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
ব্র্যাক ডেইরির উদ্যোগে আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে মাদকসেবীর জেল-জরিমানা 