শিরোনাম:
●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার ●   সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার ●   চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড ●   দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার ●   সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ ●   দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥ ●   রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২ ●   সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল ●   জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ১৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ঢাকা উত্তর সিটি ৪৮ নং কাউন্সিলর প্রার্থী মঞ্জু মোল্লার স্মার্ট ওয়ার্ড গড়ার অঙ্গীকার
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ঢাকা উত্তর সিটি ৪৮ নং কাউন্সিলর প্রার্থী মঞ্জু মোল্লার স্মার্ট ওয়ার্ড গড়ার অঙ্গীকার
৬০ বার পঠিত
বুধবার ● ১৮ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা উত্তর সিটি ৪৮ নং কাউন্সিলর প্রার্থী মঞ্জু মোল্লার স্মার্ট ওয়ার্ড গড়ার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক::
ঢাকা উত্তর সিটি ৪৮ নং কাউন্সিলর প্রার্থী মঞ্জু মোল্লার স্মার্ট ওয়ার্ড গড়ার অঙ্গীকার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব “স্মার্ট ওয়ার্ড” হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন কাউন্সিলর প্রার্থী ও সাংবাদিক মঞ্জু মোল্লা। উন্নত নগর অবকাঠামো, ডিজিটাল সেবা সম্প্রসারণ, সন্ত্রাস ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং সার্বিক জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে তিনি একটি সুপরিকল্পিত কর্মপরিকল্পনা তুলে ধরেছেন।

দীর্ঘদিনের সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরাসরি জনসেবায় সম্পৃক্ত হওয়ার লক্ষ্য নিয়ে তিনি ৪৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তিনি বলেন, “আমার লক্ষ্য ৪৮ নম্বর ওয়ার্ডকে একটি সন্ত্রাস ও মাদকমুক্ত, পরিচ্ছন্ন ও পরিকল্পিত স্মার্ট ডিজিটাল ওয়ার্ডে রূপান্তর করা। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে নাগরিক সেবাকে সহজ, স্বচ্ছ ও দ্রুততর করা হবে। জনগণের ভোগান্তি কমিয়ে জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মঞ্জু মোল্লা জানান, কিশোর গ্যাং ও সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে অপরাধ প্রবণতা কমিয়ে আনার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

নিরাপত্তা জোরদারে প্রতিটি সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করে একটি সমন্বিত পর্যবেক্ষণ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। তার মতে, আধুনিক মনিটরিং সিস্টেমের মাধ্যমে পুরো ওয়ার্ডকে নজরদারির আওতায় আনা গেলে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

নগর উন্নয়নের অংশ হিসেবে পরিচ্ছন্নতা ব্যবস্থার আধুনিকায়ন, ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান, জলাবদ্ধতা নিরসন, ফুটপাত দখলমুক্ত করা এবং পথচারীবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন মঞ্জু মোল্লা। পাশাপাশি সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি বাসযোগ্য পরিবেশ তৈরির কথাও জানান তিনি।

ডিজিটাল সেবার প্রসারে তিনি অনলাইন অভিযোগ গ্রহণ ও দ্রুত সমাধান ব্যবস্থা চালু, ডিজিটাল হেল্পডেস্ক প্রতিষ্ঠা এবং ওয়ার্ডভিত্তিক তথ্যভান্ডার তৈরির পরিকল্পনার কথা তুলে ধরেন। এর মাধ্যমে নাগরিকরা সহজেই প্রয়োজনীয় সেবা পেতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

মঞ্জু মোল্লা আরও বলেন, “আমি চাই ৪৮ নম্বর ওয়ার্ড হোক ঢাকা উত্তরের একটি মডেল ওয়ার্ড—যেখানে থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা, নিরাপত্তা ও আধুনিক নাগরিক সুবিধা। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে একটি টেকসই উন্নয়ন কাঠামো গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”



বিষয়: #  #  #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
দারুল ক্বিরাত-২০২৬ নন্দিরগাঁও মানাউরা দাখিল মাদ্রাসা শাখার বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন দারুল ক্বিরাত-২০২৬ নন্দিরগাঁও মানাউরা দাখিল মাদ্রাসা শাখার বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে  জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
আল্লামা দুবাগী (রহঃ) ট্রাস্টের পক্ষ থেকে রমজানের খাদ্যপ্যাকেট বিতরণ। আল্লামা দুবাগী (রহঃ) ট্রাস্টের পক্ষ থেকে রমজানের খাদ্যপ্যাকেট বিতরণ।
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে  ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ
এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক  টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥ দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥

আর্কাইভ

---
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী