শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ১৩ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » বর্জ্য-দখল না সরালে খাল খননের বেনিফিট পাব না: পানিসম্পদ মন্ত্রী
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » বর্জ্য-দখল না সরালে খাল খননের বেনিফিট পাব না: পানিসম্পদ মন্ত্রী
৩৭ বার পঠিত
শুক্রবার ● ১৩ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বর্জ্য-দখল না সরালে খাল খননের বেনিফিট পাব না: পানিসম্পদ মন্ত্রী

বজ্রকণ্ঠ::
বর্জ্য-দখল না সরালে খাল খননের বেনিফিট পাব না: পানিসম্পদ মন্ত্রী
লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খালের মধ্যে যে পরিমাণ বর্জ্য পড়ে আছে বা দখল হয়ে আছে, এগুলো যদি আমরা কোনভাবে না সরিয়ে নিই, তাহলে খাল খননের বেনিফিট সেটা আমরা পাব না।

শুক্রবার (১৩ মার্চ) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে রহমতখালী খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী এ্যানি বলেন, আমরা খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খনন উদ্বোধনের মাধ্যমেই এ কর্মসূচি শুরু করছেন। পাশাপাশি সারা বাংলাদেশে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। লক্ষ্মীপুরের তিনটা খাল জকসিন, মান্দারি, আমিনবাজার খাল ইতোমধ্যে পরিদর্শন করেছি। এগুলোর সাথে অনেকগুলো সংযোগ খাল রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, যে খালগুলো আমরা খনন করবো, কিন্তু এ খালের মধ্যে যে পরিমাণ বর্জ্য পড়ে আছে, বা দখল হয়ে আছে, এগুলো যদি আমরা কোনভাবে না সরিয়ে নিই, তাহলে খাল খননের বেনিফিট সেটা আমরা পাব না। সেজন্য একদিকে খাল খনন কর্মসূচি অব্যাহত থাকবে, পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন।

এ্যানি বলেন, যারা অবৈধভাবে দখলদার, এবং বিভিন্ন আবর্জনা-বর্জ্য এখানে ফেলেন, তারা আরও বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে। সবার আন্তরিকতা এবং সহযোগিতার মাধ্যমে আমরা যে কর্মসূচি হাতে নিয়েছি, সম্পূর্ণভাবে সাকসেস হবে বলে আমি মনে করছি। পাশাপাশি প্রেসিডেন্ট জিয়া তার জীবদ্দশায় তিনি এ কর্মসূচি হাতে নিয়েছিলেন। সে সময় আমরা সেচ সুবিধা পেয়েছি, উৎপাদন দ্বিগুণ হয়েছে, মাছের চাষ বৃদ্ধি পেয়েছে। সবকিছু মিলিয়ে আমরা এলাকাটাকে স্বনির্ভর এলাকা হিসেবে করতে সক্ষম হয়েছি। এখনো সারা বাংলাদেশটাকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে সবার সহযোগিতা প্রয়োজন এবং প্রেসিডেন্ট জিয়ার যে কর্মসূচি, সে কর্মসূচি আমরা তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব। তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। যা দেশবাসীর প্রয়োজনে এদেশের মানুষের সুবিধা বা স্বার্থের কারণে। সুতরাং সবার আন্তরিকতা এবং সহযোগিতার মধ্যে দিয়ে আমরা এ কাজগুলো সমন্বয় করেই নতুন বাংলাদেশ গড়ার জন্য যে অঙ্গীকার ব্যক্ত করেছি, তা আমরা সম্পূর্ণ করবো।

বিএনপির এ যুগ্ম মহাসচিব আরও বলেন, দেশে নির্বাচিত সরকার ছিল না ১৭ বছর। এ ১৭ বছরের জঞ্জাল, বর্জ্য, আবর্জনা আমাদেরকে পরিষ্কার করতে হবে। যেহেতু আমরা নির্বাচিত সরকার তারেক রহমানের নেতৃত্বে সকল কাজ সকল ডিপার্টমেন্টের সহিত সমন্বিত করবো। পাশাপাশি যারা দখল করে আছেন, যাদের বিশেষ প্রয়োজন সহযোগিতা করার, সকলের আন্তরিকতা-সহযোগিতার মধ্যে দিয়ে আমরা দেশপ্রেমিক সরকার হিসেবে জনগণের স্বার্থে জনগণের পাশে থেকে কাজ করা, সে কাজগুলো আমরা হাতে নিয়েছি। আশাকরি সকলে আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করবে। আমার দৃঢ় বিশ্বাস এ কাজগুলো যখন আমরা কন্টিনিউ করবো, আমরা সেই উপকার, সেই সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবো।

এসময় উপস্থিত ছিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।



বিষয়: #  #  #  #  #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’
রাণীনগরে গাঁজাসহ আটক ২ রাণীনগরে গাঁজাসহ আটক ২
দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে
১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা
বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা
কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে
তা’লীমুল কুরআনের মাসব্যাপী সহীহ কুরআন প্রশিক্ষণ কোর্স সমাপ্ত তা’লীমুল কুরআনের মাসব্যাপী সহীহ কুরআন প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

আর্কাইভ

---
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি