শুক্রবার ● ৬ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে লড়বেন ছাত্রনেতা আল আমিন
তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে লড়বেন ছাত্রনেতা আল আমিন
সুনামগঞ্জ প্রতিনিধি : ![]()
ত্রয়োদশ জাতীয় নির্বাচন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরংকুশ সংখ্যাগরিষ্টতা লাভের মাধ্যমে সরকার গঠনের পর থেকেই গ্রামেগঞ্জে শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের জল্পনা কল্পনা। ইতিমধ্যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন পদের প্রার্থীরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ ছাত্রনেতা আল আমিন রহমান। বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি সব সময় গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে মাঠে থাকার অঙ্গীকার করেছেন। আল আমিন রহমান উপজেলার বাদাঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লাউড়েরগড় এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের পুত্র। বর্তমানে তিনি ‘বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’ বাদাঘাট ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিজের রাজনৈতিক দর্শন ব্যক্ত করতে গিয়ে আল আমিন রহমান বলেন, “একজন চাষী, নদীর মাঝি, কৃষক, শ্রমিক বা ব্যবসায়িক শ্রেণি সাংস্কৃতিকভাবে যতটা মূল্যবান, আমার কাছে পুরো সচিবালয় বা মন্ত্রিপরিষদও ততটা মূল্যবান নয়। কারণ এই মেহনতি মানুষগুলোই দেশের প্রাণ।” তিনি আরও যোগ করেন, “নেতৃত্বের আসল সৌন্দর্য ক্ষমতায় নয়,বরং ক্ষমতার বাইরে থেকেও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতায়। আমি বিশ্বাস করি, জনপ্রতিনিধি হওয়া মানে শাসক হওয়া নয়, বরং জনগণের সেবক হওয়া।”
দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও সামাজিক কর্মকান্ডে সক্রিয় আল আমিন রহমান তাহিরপুর উপজেলার অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যে তরুণ প্রজন্মের আইকন হিসেবে পরিচিতি পেয়েছেন। বিশেষ করে শিক্ষা, সংস্কৃতি এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় তিনি সোচ্চার।
নির্বাচনী প্রস্তুতি নিয়ে তিনি বলেন,”ইনশাআল্লাহ,তাহিরপুর উপজেলার সর্বস্তরের নাগরিকবৃন্দ আমাকে সহযোগিতা করবেন বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। আমি নির্বাচিত হলে তাহিরপুরকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মানবিক উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।” তাহিরপুরের সাধারণ মানুষের মধ্যে তার এই প্রার্থিতা নিয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে তরুণ ভোটাররা একজন সাহসী ও শিক্ষিত নেতৃত্বের আগমনে নতুন স্বপ্ন দেখছেন।
বিষয়: #উপজেলা #চেয়ারম্যান #তাহিরপুর #পরিষদ #ভাইস










শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ: সংবাদ সম্মেলন
রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা কৃষিখাতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বরাদ্দ ৩২ কোটি ৮৫ লাখ টাকা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন 