শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ২ মার্চ ২০২৬
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » স্যামসাংয়ের সাথে রমজানের আনন্দ হোক দ্বিগুণ, এআই অ্যাপ্লায়েন্সে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » স্যামসাংয়ের সাথে রমজানের আনন্দ হোক দ্বিগুণ, এআই অ্যাপ্লায়েন্সে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার
১২ বার পঠিত
সোমবার ● ২ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্যামসাংয়ের সাথে রমজানের আনন্দ হোক দ্বিগুণ, এআই অ্যাপ্লায়েন্সে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার

সৈয়দ মিজান::
স্যামসাংয়ের সাথে রমজানের আনন্দ হোক দ্বিগুণ, এআই অ্যাপ্লায়েন্সে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার
[ঢাকা, ২ মার্চ, ২০২৬] পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আওতায় থাকা নির্দিষ্ট মডেলের পণ্য কিনলে গ্রাহকেরা সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। ঘরের কাজ আরও স্বাচ্ছন্দ্যময় করতে এবং দৈনন্দিন ব্যবহারে এআই প্রযুক্তি আরও সহজলভ্য করার লক্ষ্যে উদ্যোগ নিয়েছে স্যামস্যাং।
এ বছরের রমজান ক্যাম্পেইনের মূল আকর্ষণ স্যামসাংয়ের এআই–চালিত আধুনিক পণ্য। মডার্ণ পরিবারগুলোকে আরও স্মার্ট, সহজ ও বিদ্যুৎ–সাশ্রয়ী জীবনযাপনের অভিজ্ঞতা দেওয়াই এ ক্যাম্পেইনের লক্ষ্য।
টেলিভিশন সেগমেন্টে স্যামসাং এনেছে নিও কিউএলইডি ৮কে, কিউএলইডি, ওএলইডি, ইউএইচডি, এফএইচডি ও এইচডি সিরিজের বিভিন্ন মডেল। স্ক্রিন সাইজ ৩২ ইঞ্চি থেকে ৮৫ ইঞ্চি পর্যন্ত। এসব টিভিতে রয়েছে ভিশন এআই, এআই এনার্জি সেভিং মোড এবং স্মার্টথিংস কানেক্টিভিটি। এতে উন্নত ভিউয়িং অভিজ্ঞতার পাশাপাশি ঘরে বসেই সহজে নিয়ন্ত্রণের সুবিধা মিলবে। বিদ্যুৎ খরচও কমবে।
রেফ্রিজারেটরের ক্ষেত্রে রয়েছে স্যামসাংয়ের ‘বিস্পোক এআই’লাইনআপ। এতে ব্যবহৃত ‘স্পেসম্যাক্স’ প্রযুক্তি বেশি সংরক্ষণক্ষমতা নিশ্চিত করে। স্মার্টথিংস অ্যাপের মাধ্যমে ফ্রিজ সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এআই এনার্জি মোড কুলিং সক্ষমতা ঠিক রেখে বিদ্যুৎ খরচ কমায়।
ইন্টেলিজেন্ট কিচেন অভিজ্ঞতা সম্পূর্ণ করতে স্যামসাংয়ের এআই ওয়াশিং মেশিনেও রয়েছে স্মার্ট অটোমেশন সুবিধা। এতে ব্যবহৃত উন্নত সিস্টেম নিজে থেকেই কাপড়ের ধরন, ডিটারজেন্টের পরিমাণ ও পানির স্তর শনাক্ত করতে পারে। এতে ২৪টি কাস্টমাইজড ওয়াশ সাইকেল রয়েছে, যা বিভিন্ন ধরনের কাপড়ের জন্য উপযোগী। এআই ইকোবাবল প্রযুক্তি শক্তিশালী ফেনা তৈরি করে, যা কাপড়ের গভীরে গিয়ে দ্রুত ময়লা পরিষ্কার করে। এতে কাপড়ের মান অক্ষুণ্ন থাকে এবং সময় ও বিদ্যুৎ সাশ্রয় হয়। পাশাপাশি হাইজিন স্টিম প্রযুক্তি ৯৯ দশমিক ৯৯ শতাংশ ব্যাকটেরিয়া দূর করে।
ক্যাশব্যাক অফার প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “রমজান উপলক্ষে আমাদের এআই–সমৃদ্ধ পণ্যে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার দিতে পেরে আমরা আনন্দিত। এ সময় পরিবার একসঙ্গে বেশি সময় কাটায়, ঘরের ব্যস্ততাও বাড়ে। ‘কম্প্যানিয়ন টু এআই লিভিং’ ভিশনের মাধ্যমে আমরা এমন প্রযুক্তি দিতে চাই, যা মানুষের প্রয়োজন বুঝে স্মার্টভাবে কাজ করবে। এতে পরিবারগুলো প্রিয়জনদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারবে।”
স্যামসাংয়ের এ রমজান ক্যাশব্যাক ক্যাম্পেইন চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। মডেলভেদে ক্যাশব্যাকের পরিমাণ ভিন্ন হবে। অফার সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকেরা স্যামসাং বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট বা ভেরিফায়েড ফেসবুক পেজে ভিজিট করতে পারেন।



বিষয়: #  #  #



তথ্য-প্রযুক্তি থেকে আরও

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
ডেটা চার্জ ছাড়াই ইমোর মাধ্যমে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলালিংকের গ্রাহকেরা ডেটা চার্জ ছাড়াই ইমোর মাধ্যমে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলালিংকের গ্রাহকেরা
নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত খুলল ‘বাংলালিংক পাওয়ার’ তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত খুলল ‘বাংলালিংক পাওয়ার’
মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংকের ‘প্রাইম নাও’ চালু করলো দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংকের ‘প্রাইম নাও’ চালু করলো দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড
আইকনিক ডিজাইন ও ০% অগ্রিম পেমেন্ট অফার নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ আইকনিক ডিজাইন ও ০% অগ্রিম পেমেন্ট অফার নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
ব্যাচেলর পয়েন্টের সহযোগিতায় বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো ব্যাচেলর পয়েন্টের সহযোগিতায় বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো
অনারের রমজান ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিন স্বপ্নের জর্ডান ভ্রমণের সুযোগ অনারের রমজান ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিন স্বপ্নের জর্ডান ভ্রমণের সুযোগ

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান
ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি
তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংঘাতে ২ বাংলাদেশি নিহত, আহত ৭
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ পেলেন সুজাউদ্দৌল্লা
বাংলাদেশি নাগরিকদের মার্কিন অভিবাসী ভিসা বন্ধ
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, হুইপ হলেন যারা
মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার আশ্বাস মধ্যপ্রাচ্যের তিন দেশের
খামেনির পর চলে গেলেন তার স্ত্রীও!
নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
সুন্দরবনের দস্যুদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত
দেশে এলো আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ
ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত
চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা ছিলেন খামেনি
রমজানের পর সিটি নির্বাচন নিয়ে কাজ শুরু: ইসি মাছউদ
মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দিকনির্দেশনা
ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
এবার সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান
খামেনি হত্যার ঘটনায় পাকিস্তানে মার্কিন দূতাবাসে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ৯